প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লজ্জাজনক: সমন্বয়ক সারজিস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লজ্জাজনক: সমন্বয়ক সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মো. সারজিস আলম। 

তিনি বলেছেন, ‘কেউ কল্পনাও করতে পারে নাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন। তার পালিয়ে যাওয়ার থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। তিনি যাওয়ার সময় নেতাকর্মীদের নিয়েও যেতে পারেন নাই।


শেখ হাসিনার শাসন আমলে নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল। এ ছাড়া সব কিছুই দেশে হয়েছে।’

 
শুক্রবার (২৫ অক্টোর) দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভার হলরুমে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘গত ৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে।


তাদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এদের আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে খেয়ে ফেলবে। দেশের অনেক জেলায় এমনটা হচ্ছে।

গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ পরবর্তী

গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

কমেন্ট