সালমান-আনিসুলসহ সাবেক ১০ মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

সালমান-আনিসুলসহ সাবেক ১০ মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হকসহ গ্রেপ্তার হওয়া সাবেক ১০ মন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। তারা ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা, এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিবকেও হাজির করার নির্দেশ দেওয়া হয়। আগামী ১৮ নভেম্বর তাদের হাজির করতে বলা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপক্ষের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।


ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম তাদের গ্রেফতার ও ট্রাইব্যুনালে হাজির করতে ট্রাইব্যুনালে আবেদন করেন।

ট্রাইব্যুনালে যাদের হাজির করতে বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান; সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী; আব্দুর রাজ্জাক, ফারুক খান, দীপু মনি, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস পরবর্তী

এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

কমেন্ট