কাশিমপুরে মোজাম্মেলসহ ৪১৮ জনের বিরুদ্ধে মামলা
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় গাজীপুরে গুলিতে কলেজ এক ছাত্র আহত হওয়ার ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকেকে প্রধান আসামি করে ১১৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় মামলাটি দায়ের করেন মহানগরীর দক্ষিণ পানিশাইল এলাকার নুরুল ইসলামের স্ত্রী ও আহতের মা পারুল আক্তার।
এ মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান তুলাসহ ১১৮ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, আমার স্বামী, আমার ছোট ছেলে রাকিবুল ইসলাম রাজু (১৫) কাশিমপুর থানাধীন হাতিমারা স্কুল অ্যান্ড কলেজে পড়াশুনা করে। গত ৫ আগস্ট সকাল অনুমানিক ১০টার দিকে বাসা হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণের জন্য বের হয়ে যায়। সকাল সাড়ে ১১টার দিকে আমার ছেলে কাশিমপুর থানাধীন চক্রবর্তী বাসস্ট্যান্ড সংলগ্ন সাবান ফ্যাক্টরির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাঁকা রাস্তার ওপর অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এসময় (১-১৫) নং আসামিগণের হুকুমে এজাহারে উল্লেখিত, আসামিগণ সহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জন আওয়ামী সন্ত্রাসীরা ধরনের লোক আগ্নেয়াস্ত্র রামদা লাঠিসোটা নিয়া আন্দোলনকারী ছাত্র জনতার ওপর আক্রমণ করিয়া গুলি করিতে থাকে। তখন একটি পিস্তলের গুলি আমার ছেলে মো. রাকিবুল ইসলাম রাজুর মাথার ডান পাশে লেগে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে ছাত্রজনতা আমার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতলে নেয়। এসময় ডাক্তারগণ আমার ছেলের মাথা অপারেশণ করে ১টি গুলি বাহির করে। ঘটনার দিন আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে আমার ছেলেসহ অজ্ঞাত নামা অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছে।
কাশিমপুর থানার ওসি বলেন, সাইফুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কমেন্ট