শেখ হাসিনা-রেহানা পরিবারের বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য

শেখ হাসিনা-রেহানা পরিবারের বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য

প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহেনার তিন সন্তানের বিরুদ্ধে  তিনজন করে ৯ জন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম তাদের সাক্ষ্য গ্রহণ করেন। তাদের সাক্ষ্য শেষে আগামী ৩০ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

রেহানার সন্তানেরা হলেন, মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক।


 
সাক্ষীরা হলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পৌরকর শাখা অঞ্চল-১ এর উচ্চমান সহকারি কাম হিসাব রক্ষক তৈয়বা রহিম, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রেশমা এবং রেভিনিউ সুপারভাইজার দেওয়ান মো. সাঈদ।

এর আগে, গত ৩১ জুলাই এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এরপর গত ১৩ অগাস্ট তিন মামলার তিন বাদী, ২৮ অগাস্ট তিন জন করে ৯ জন, ৪ সেপ্টেম্বর পাঁচ জন করে ১৫ জন, ২১ সেপ্টেম্বর ৯ জন এবং ৬ অক্টোবর আরো ৯ জন সাক্ষ্য দেন।

প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক।


সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন তারা। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট তাদের বরাদ্দ দেওয়া হয়েছে।

 

শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে কাজ করছে সরকার: শিক্ষা উপদেষ্টা পরবর্তী

শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে কাজ করছে সরকার: শিক্ষা উপদেষ্টা

কমেন্ট