বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর, দাফন শহীদ জিয়াউর রহমানের পাশে

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর, দাফন শহীদ জিয়াউর রহমানের পাশে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।


প্রেস উইং আরো জানায়, সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও আগামীকাল এক দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। 

সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

খালেদা জিয়ার মৃত্যুতে তার দাফন ও সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক পূর্ববর্তী

খালেদা জিয়ার মৃত্যুতে তার দাফন ও সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারাল: প্রধান উপদেষ্টা পরবর্তী

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারাল: প্রধান উপদেষ্টা

কমেন্ট