খালেদা জিয়ার জানাজা ও দাফনকাজ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে: আইন উপদেষ্টা

খালেদা জিয়ার জানাজা ও দাফনকাজ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে: আইন উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনকাজ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনায় আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এ উপলক্ষে দুপুরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সরকারের বিশেষ বৈঠক হবে বলেও জানান আইন উপদেষ্টা।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।


জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে দাফন করার কথা রয়েছে।

 
আজ মঙ্গলবার সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 

দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।


শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

খালেদা জিয়ার মৃত্যুতে তার দাফন ও সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক পরবর্তী

খালেদা জিয়ার মৃত্যুতে তার দাফন ও সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

কমেন্ট