আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো পাতানো নির্বাচন হবে না৷ নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।


আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিলের আবেদন গ্রহণের বুথ পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন সিইসি।

সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। সবাই ন্যায় বিচার পাবেন। এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চতুর্থ দিনের মতো চলছে আবেদন গ্রহণ। গত তিনদিনে ২৯৫টি আবেদন পড়েছে। আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) আবেদনের শেষ সময়।

২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি পরবর্তী

২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

কমেন্ট