৪৮তম বিশেষ বিসিএসে ক্যাডার পদে নিয়োগ পেলেন ৩২৬৩ জন

৪৮তম বিশেষ বিসিএসে ক্যাডার পদে নিয়োগ পেলেন ৩২৬৩ জন

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে নিয়োগ পেলেন তিন হাজার ২৬৩ জন।  বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

আগামী ১ ফেব্রুয়ারি সকালে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে। 

গত বছরের ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।  এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের কথা বলা হয়। এর মধ্যে সহকারী সার্জনের শূন্য পদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০টি।  পরবর্তীতে এই বিসিএসের অধীনে আরও প্রার্থী বাড়ানো হয়।

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি পরবর্তী

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

কমেন্ট