নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন

নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফুর রহমানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।


এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরের বহির্গমন ও আগমন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

'এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন না—একই সঙ্গে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, বাংলাদেশ কোন পথে এগোবে' পরবর্তী

'এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন না—একই সঙ্গে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, বাংলাদেশ কোন পথে এগোবে'

কমেন্ট