বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয় তারেক রহমানের

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয় তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ফল ঘোষণা করেন।

১৫০টি কেন্দ্রের সব কটির ফলাফলে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।


এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩ শতাংশ।

ইতিপূর্বে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হয়েছিলেন।


গণভোটের ফলাফল

একই আসনে অনুষ্ঠিত গণভোটে মোট ২ লাখ ৯৫ হাজার ৭৮২ ভোট পড়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৭৯ এবং ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ২০৩।

 

 বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোট বড় ব্যবধানে বিজয়ী হওয়ার পথে পরবর্তী

বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোট বড় ব্যবধানে বিজয়ী হওয়ার পথে

কমেন্ট