ভাষা শহীদদের প্রতি তিন বাহিনীর প্রধানের শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি তিন বাহিনীর প্রধানের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তিন বাহিনীর প্রধানরা। 

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১৯ মিনিটে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১২টা ২১ মিনিটের দিকে তিনি শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কমেন্ট