সাবেক স্পিকার ড. শিরীন শারমিনকে কারাগারে রাখতে আবেদন
রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক করে রাখার জন্য আবেদন করা হয়েছে।
মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি হবে।
এর আগে সোমবার দিবাগত রাত ৪টার দিকে ধানমণ্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি।
এরপর ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
কমেন্ট