পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত
নকলের ধরন পরিবর্তন হয়ে ডিজিটাল হয়েছে : শিক্ষামন্ত্রী
দেশের পাবলিক পরীক্ষাগুলোতে নকলের ধরনে বড় পরিবর্তন এসেছে; প্রচলিত পদ্ধতির পরিবর্তে এখন তা ডিজিটাল মাধ্যমে বিস্তৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে যশোর পিটিআই অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় তিনি মাঠ পর্যায়ে নানা প্রতিক্রিয়া পাচ্ছেন।
কেউ সমালোচনা করছেন, কেউ উৎসাহ দিচ্ছেন; তবে সংসদ সদস্যদের সহযোগিতা আন্তরিক।’
অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘প্রায় দুই দশক আগে যশোর সফরে এসে দুই ট্রাক গাইড বই জব্দ করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে সেই প্রবণতা কমেনি; বরং আকার ও পদ্ধতিতে পরিবর্তন এসেছে। এখন হয়তো ২০ ট্রাক গাইড জব্দ করতে হতে পারে—এটাই বাস্তবতা
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো অপব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে শিক্ষা-সম্পর্কিত ভবনকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ দেওয়া হয়েছে, যা নীতিমালার পরিপন্থী। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট সংসদ সদস্যরা এবং প্রয়োজনে জাতীয় সংসদে ৭১ বিধিতে নোটিশ দেওয়ার কথাও উল্লেখ করা হয়।’
নকল প্রতিরোধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা নকল করলে সেটি আমাদের তদারকির দুর্বলতাকেই নির্দেশ করে।
করোনাকালের মতো নকলের ধরনও বদলেছে—এখন তা ডিজিটাল মাধ্যমে সংঘটিত হচ্ছে। এর মূল কারণ আমাদের মানসিকতার সমস্যা।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘বিগত সরকারের আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ক্লাসের প্রতি শিক্ষার্থীদের কোনো আগ্রহ ছিল না। শিক্ষার্থীদের মনে গেঁথে গিয়েছিল একটু পড়লেই পাস।
কমেন্ট