প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে নির্দেশনা দিয়েছেন
ঢাকাসহ ৪ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের
ঢাকাসহ দেশের চারটি বিভাগের সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার অথবা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এতে আরও বলা হয়েছে, এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
কমেন্ট