আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ৩ প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ৩ প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তিনজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য ৩ আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।

এর আগে গত ৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয় সরকার।


বর্তমানে প্রসিকিউশন টিমে ১৯ জন সদস্য রয়েছেন।

দোকানপাট, শপিং মল খোলা রাখার সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি পরবর্তী

দোকানপাট, শপিং মল খোলা রাখার সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি

কমেন্ট