আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন : স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা চাই, তিনি (শেখ হাসিনা) বিচারের মুখোমুখি হন।’ দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশাব্যক্ত করেন মন্ত্রী।


আজ রবিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিভিন্ন মিডিয়া বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন। তার ট্রাভেল পাস নিয়ে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে সরকারের প্রস্তুতি বা কোনো তথ্য আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আরো অনেক আগে বলেছি।



তিনি বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য অনেক আগেই চিঠি পাঠিয়েছি। আমরা এখনো চাই, আইনানুগ প্রক্রিয়ায় দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী ভারত তাকে ফেরত পাঠাবে। আমরা তো চাই, তিনি বিচারের মুখোমুখি হন।’

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক।

 

সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরবর্তী

সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কমেন্ট