মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সোমবার

মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সোমবার

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের তিন দিনের সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন। আগামী সোমবার (৮ জুন) মস্কোতে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীর এই সরকারি সফরের কথা জানিয়েছেন। তবে, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করবেন।

মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, সোমবার (৮ জুন) দুই মন্ত্রী সমসাময়িক দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ড. খলিলুর রহমান যেহেতু জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন, তাই জাতিসংঘে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রাশিয়া সফরকালে ফেডারেশন কাউন্সিল, রোসাটম স্টেট করপোরেশন এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

 

রাতে মেট্রো রেল চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ পূর্ববর্তী

রাতে মেট্রো রেল চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী পরবর্তী

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

কমেন্ট