বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর

বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদ কুখ্যাত সন্ত্রাসী। তার বিচার হতেই হবে।


ট্রাইব্যুনাল থেকে বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার নথি দুবাই সরকারকে পাঠানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’
সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টার মাইন্ড নন, তিনি গুম-খুনের সঙ্গেও জড়িত।


শাপলা চত্বরের ঘটনা, একরাম হত্যাসহ বিভিন্ন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে প্রায় ১০টি মামলার তদন্ত চলছে।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের একতরফা ও অবৈধ নির্বাচনের অন্যতম কুশীলব ছিলেন বেনজীর আহমেদ। র‌্যাব-পুলিশে থাকাকালীন সময়ে তিনি অসংখ্য মানুষকে খুন, নির্যাতন করেছেন। দেশে ফেরত আনা হলে ট্রাইব্যুনালের মামলার বিচারে হাজির করা হবে।

 

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ পরবর্তী

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ

কমেন্ট