কোনো স্কুল-কলেজে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

কোনো স্কুল-কলেজে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

কোনো স্কুল-কলেজে নকল পাওয়া গেলে তার দায় সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


শিক্ষামন্ত্রী বলেছেন, নকল এখন নেই, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু নকলের রূপ চেঞ্জ হয়েছে। করোনার মতো ভেরিয়েন্ট চেঞ্জ হয়েছে। সে জন্য আমরা ১৯৮০ সালের পাবলিক পরীক্ষার অ্যাক্ট পরিবর্তন করেছি। কেবিনেটে সেটা পাস হয়েছে। এবার সংসদে সেটা পাস হবে।

এহছানুল হক মিলন বলেন, ধরুন, কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেল। একজন এসএসসি পরীক্ষার্থী তার বয়স ১৬ বছর, আমরা সে নকল পাওয়ায় ওই আন্ডার এইজডকে আমরা পানিশমেন্ট দিতে পারি না। কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান রেসপন্সিবল। তাকে আইনের আওতায় আনা হবে।

আজ বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, রমজান বিবেচনায় অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরবর্তী

দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কমেন্ট