সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।


প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব ড. নাসিমুল গনি সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত ও অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।

মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উত্থাপিত নীতিগত সিদ্ধান্ত, খসড়া আইন, প্রশাসনিক বিষয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী পরবর্তী

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

কমেন্ট