ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী

ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তার ব্যক্তিগত মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন। তিনি বলেন, ‘আমি কাউকে উদ্দেশ করে বা ইচ্ছাকৃতভাবে কোনো মন্তব্য করিনি।



মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন। 

 
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো বলেন, ‘পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে এসেছিল। সোমবার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী ভিজে যায় এবং কেউ কেউ স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেনি।


পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবি আসে।’ এরই মধ্যে চট্টগ্রামের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সেগুলো পুনরায় নেওয়া হবে বলে জানান তিনি।
পরীক্ষা স্থগিতের দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে। রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন।


পরে সেই কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওতে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এগুলো তো ফার্মের মুরগি। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।’ 

 
মন্তব্যটি নিয়ে সমালোচনা শুরু হলে সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলতে চাইনি।


যদি কেউ আহত হয়ে থাকেন, আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।’

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের পরবর্তী

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

কমেন্ট