প্রতিবেশীর সঙ্গে বৈরিতা কারও জন্যই ইতিবাচক ফলাফল বয়ে আনে না: প্রধানমন্ত্রী
গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকবে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে : ভারতের হাইকমিশনার
গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকবে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক ইস্যু আছে, থাকবে; এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এর মধ্যেই দুই দেশের সম্পর্ক আলোচনার মাধ্যমে সমাধান হবে। ভারতের জনগণ চায় দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক, আমাদের দেশের প্রধানমন্ত্রীও চাযন সুন্দর সম্পর্ক। ভবিষ্যতে ভালো কিছু হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগল। খুবই আন্তরিকভাবে আলোচনা হয়েছে।
কমেন্ট