ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা বাংলাদেশের
ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেপাল সরকারকে ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি হস্তান্তরের সময় এ সহায়তার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়া হয়েছে। উত্তর নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তা করতেই এই অর্থ দেওয়া হয়।
এর আগে, গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নেপালে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
এ ছাড়া গত ২৭ আগস্ট ভয়াবহ এই ট্র্যাজেডির পর বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
কমেন্ট