জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


প্রধানমন্ত্রী এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

‌নিউইয়র্ক সফরকা‌লে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোনাল্ড ট্রা‌ম্পের মি‌টিং হ‌বে‌ কিনা-জান‌তে চাই‌লে হুমায়ুন ক‌বির ব‌লেন, প্রধানমন্ত্রী সেখা‌নে যাওয়ার প্রাথমিক উদ্দেশ্য হলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। সেখানে সাইডলাইনে অনেক বৈঠক হয়ে থাকে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কখন যাবেন, যাদের সঙ্গেই দেখা বা বৈঠক হবে সবকিছুই জানানো হবে।


কোনো কিছুই গোপণ রাখা হবে না।
দ্বিপাক্ষিকভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানিয়েছেন তিনি।

সীমান্তে হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত‍্যা ও তাদের নিরাপত্তা কূটনৈতিক চ্যানেলেই আলোচনা চলছে।



পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্রিটেনসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরবর্তী

পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কমেন্ট