২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার : তথ্য উপদেষ্টা

২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার : তথ্য উপদেষ্টা

২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পাশাপাশি আরো ৯টি কূপ খননের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট ও রাশিয়ার জ্বালানি খাতে ইউক্রেনের হামলাসহ বৈশ্বিক নানা কারণে দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। তবে এতে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি রয়েছে।’

তিনি বলেন, ‘জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা নেবে।



বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বাংলাদেশ বোয়িং কিনছে—এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর এবারের সফরকালে বোয়িং কম্পানির সঙ্গে কোনো বৈঠক বা নিশ্চিত কর্মসূচির বিষয়ে তিনি অবগত নন।’ তবে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে বলেও জানান তিনি।

 

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি পরবর্তী

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

কমেন্ট