৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসে (বিশেষ) শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। ৮ জন মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এতে থাকে ৬৫৭ জন। রাজনৈতিক পরিচয়ে কোনো বৈষম্য করা হয়নি।


প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়।
তিনি বলেন, একজন যিনি আত্মহত্যার হুমকি দিয়েছেন, তিনি নিষিদ্ধঘোষিত দলের সদস্য। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি তদন্ত করা হয়।

বাদ পড়া ৪৬ জনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সোমবার পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

 

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে : ইসি সচিব পরবর্তী

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে : ইসি সচিব

কমেন্ট