প্রতিটি সিটি ও জেলার মাস্টারপ্ল্যান করা হচ্ছে : প্রধানমন্ত্রী
পুলিশি হয়রানি বন্ধে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ
পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এসময় প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।
আজ সোমবার সকালে এই অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার দিকে কয়েকশ রিকশাচালক প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা ‘পুলিশি হয়রানি বন্ধ করো’ এবং ‘যেখানে রাস্তা, সেখানে অটোরিকশা চলবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এসময় অবরোধে অংশ না নিয়ে রাজধানীর অন্যান্য সড়ক দিয়ে রিকশা চালিয়ে যাওয়ায় কয়েকজনকে অন্য চালকদের অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দিতেও দেখা গেছে।
এক রিকশাচালক সাংবাদিকদের বলেন, আমরা পুলিশি হয়রানি বন্ধ চাই,’ রাস্তায় পুলিশ ধরলেই তারা জরিমানার নামে চাঁদা নেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ শেষ করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তার আগে তারা একটি প্রতিবাদ মিছিল করেন। অবরোধ কর্মসূচির সময় পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগের সড়কে যান চলাচল বন্ধ ছিল।
কমেন্ট