আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। 

আহত চার বাংলাদে‌শি রিয়াদের এক‌টি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


রবিবার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হয়ে এ তথ্য জানান তিনি। বলেন, হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদে‌শি আহত হয়েছেন, তারা সৌ‌দির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন।


আমরা সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি।

 
গতকাল শনিবারের ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

 

google newsকালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা পরবর্তী

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

কমেন্ট