কালো বলে উত্ত্যক্তের শিকার তরুণী এখন সফল মডেল

কালো বলে উত্ত্যক্তের শিকার তরুণী এখন সফল মডেল

photo-1477493051 তরুণীর গায়ের রং ঘন কালো। যে কারণে শিকার হয়েছেন মানসিক নিপীড়নের। তবে সুন্দরীর তকমা পেতে বাধা হয়ে দাঁড়ায়নি এই গাত্রবর্ণ। সফল মডেল হয়েছেন সেনেগালের কৃষ্ণসুন্দরী খৌদিয়া দিয়প। বর্তমানে ১৯ বছর বয়সী খৌদিয়া দিয়প একজন মডেল হিসেবে বিপুল জনপ্রিয়। অপর নারীদের উদ্বুদ্ধ করতে ব্যবহার করছেন ইন্টারনেটে তাঁর জনপ্রিয়তাকে। সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলকে খৌদিয়া দিয়প বলেন, বেড়ে ওঠার সময় নিজের গায়ের রঙের কারণে অনেকেই তাঁকে উত্ত্যক্ত করেছে। এখনো অনলাইনে অনেকেই তাঁর গায়ের রং নিয়ে বিরূপ মন্তব্য করে। খৌদিয়া দিয়প বলেন, বেড়ে ওঠার সময় দিনে দিনে তিনি নিজেকে ভালোবাসতে শেখেন। অন্যের নেতিবাচক মন্তব্য শোনায় গুরুত্ব দেননি তিনি। এটিই তাঁকে বড় সাহায্য করেছে। ১৫ বছর বয়সে সেনেগাল থেকে ফ্রান্সে চলে যান খৌদিয়া দিয়প। দুই বছর পর ১৭ বছর বয়সী খৌদিয়া মডেল হিসেবে কাজ শুরু করেন। চলতি সপ্তাহে খৌদিয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে। লোকে তাঁর ছবি শেয়ার করে এবং তাঁর গায়ের রংকে বলে, ‘মেলানিন গোলস’। বর্তমানে খৌদিয়া দিয়পের ফলোয়ারের সংখ্যা দুই লাখ ৮০ হাজার। এই বিপুল অনুসারী দিয়ে অপর নারীদের উদ্বুদ্ধের প্রচারণা চালাচ্ছেন তিনি। খৌদিয়া বলেন, ‘ফ্যাশনে আরো কৃষ্ণাঙ্গ নারী প্রয়োজন। আমি অপর কৃষ্ণাঙ্গ নারীদের উদ্বুদ্ধ করতে চাই। তাঁদের প্রতি আমার কথা হলো, তোমাদের স্বপ্ন অনুযায়ীই তোমরা কাজ করতে পারবে।’ বর্তমানে নিউইয়র্ক, প্যারিসসহ বিশ্বের বিভিন্ন শহরে কাজ করছেন খৌদিয়া দিয়প ও তাঁর এজেন্সি দ্য কালার্ড গার্ল ইনক। এজেন্সির পক্ষ থেকে ইনস্টাগ্রামে বলা হয়, ‘আমাদের আন্দোলনে তিনি (খৌদিয়া) একজন বিরল সুন্দরী।’-
বন্ধুমহলে কেমন আপনি? জেনে নিন কুইজে পূর্ববর্তী

বন্ধুমহলে কেমন আপনি? জেনে নিন কুইজে

৪০ বছরে বন্যপ্রাণীর সংখ্যা কমেছে ৫৮ শতাংশ পরবর্তী

৪০ বছরে বন্যপ্রাণীর সংখ্যা কমেছে ৫৮ শতাংশ

কমেন্ট