আজকের রাশিফল : ২৮ অক্টোবর , ২০১৬

আজকের রাশিফল : ২৮ অক্টোবর , ২০১৬

101058rasi-fol-5_kalerkantho_pic-300x185-4-1 রাসুল (সাঃ) বলেছেনঃ ‘যে ব্যক্তি কোনও জ্যোতিষীর কাছে গেলো ও তাকে কিছু জিজ্ঞেস করলো (ভবিষ্যৎ জানতে চাইলো) চল্লিশ দিন ও রাতের জন্য তার সালাত কবুল হবে না।’ [সহিহ মুসলিম, ভলিউম ৪. পৃষ্ঠা ১২১১. নং ৫৪৪০] আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। ২৮ তারিখে জন্ম হওয়ার কারণে আপনার উপর রবির প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮। শুভ বর্ণ: লাল ও কমলা। শুভ বার ও গ্রহ: মঙ্গল ও রবি। শুভ রত্ন: রক্তপ্রবাল ও রুবী। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। ১৩শী তিথি সন্ধা: ০৬:৪৫ পর্যন্ত, পরে ১৪শী তিথি চলবে। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):শরীর স্বাস্থ্য কিছুটা ভালো হয়ে উঠবে। আজ আপনার মনের জোর বৃদ্ধি পাবে। গোপন শত্রুরা আপনার পরাক্রম দেখেপালিয়ে যাবে। আপনার অধীনস্তরা আজ আপনাকে সমিহ করে চলতে বাধ্য। কোনো চুরি বা তহবিল তসরুপ এর সমাধান করতে পারবেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):বিদ্যার্থীরা পড়াশোনায় ব্যস্ত হতে পারেন। প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হবেন। কারো সহায়তায় শিল্পীরা নতুন কোনোঅনুষ্ঠানে অংশ নিতে পারেন। ডিজাইনার ও চারুকলার শিল্পীরা ভালো আয় করতে পারবেন। প্রেম ও রোমান্সে কোনো প্রকার ঝামেলা দেখা দেবে। মিথুন রাশি (২১ মে-২০ জুন):প্রত্যাশা পূরণ হতে পারে। আপনার আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। গৃহ জমি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে তা আজমিটে যাবে। কোনো আত্মীয়র দ্বারা উপকৃত হবার যোগ প্রবল। মায়ের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। গৃহে কোন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): ছোট ভাই-বোনের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হতে পারে। বৈদেশীক বাণিজ্যের সাথে জড়িতরা ভালো কোনো সংবাদ পেতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভালো সংবাদ পেতে পারেন। প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে দ্বন্দ হবার আশঙ্কা। সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রসু হবার সম্ভাবনা। কারো সাথে ব্যবসায়ীক কথাবার্তা আলোচনা করার পূর্বে সে বিষয়ে ভালো ভাবে চিন্তা ভাবনা করে নিন। খাদ্য ও পানিয় বিক্রেতাদের ভালো লাভ হবার সম্ভাবনা। কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর): কাজের চাপে অস্থির থাকবেন। চাকরীজীবীদের নতুন টার্গেট অনুযায়ী কাজ করতে হবে। ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। মানসিক অস্থিরতা কমে আসবে। কোন বন্ধু বা শুভাকাঙ্খীর কোনো পরমর্শ আপনার কাজে আসতে পারে। আর্থিক কিছু দুশ্চিন্তা থাকলেও তা শেষ বেলায় কেটে যেতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): দৈনন্দিন ব্যয় ভার বহনে কিছুটা ক্লান্ত হয়ে পড়তে পারেন। বৈদেশীক কাজে আশানুরুপ অগ্রগতি না হওয়াতে আমদানী রপ্তাণী কারকগন হতাশ হবেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় বাধা বিপত্তি কমে আসবে। প্রবাসীদের দেশে ফিরে আশার যোগ প্রবল। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর-২০ নভেম্বর): নতুন ব্যবসায়ীক লেনদেন ও চুক্তির জন্য দিনটি ভালো যাবে। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ লাভবান হতে পারেন। বকেয়া লেনদেনের টাকা আসার যোগ রয়েছে। কোনো বন্ধুর সাহায্যে আপনার নতুন কাজ পাবার যোগ বলবান। বিকেলে বন্ধুদের সাথে কোথাও আড্ডা দিতে পারেন। নতুন কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব হতে পারে। ধনু রাশি (২১ নভেম্বর-২০ ডিসেম্বর): আজ বেকারদের কর্মসংক্রান্ত পরীক্ষায় সফল হবার সম্ভাবনা। সামাজিক কাজে অংশ নিলে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। বেসরকারী চাকরীতে নতুন কোনো অফার পেতে পারেন। বৈদেশীক বানিজ্যের সাথে যুক্তদের কিছু ঝামেলা পোহাতে হবে। পিতার কর্মস্থলে আপনার চাকরীর কথাবার্তা চলতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারী): আজ কোনো প্রভাবশালী ব্যক্তির আনুকূল্যে আপনার ভাগ্য উন্নতি হতে পারে। হটাৎ করে বিদেশ যাবার সুযোগ পেয়ে যেতে পারেন। বিদ্যার্থীদের বৃত্তি লাভের প্রচেষ্টা সফল হতে পারে। বিশ্ব-বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে যাবেন। বৈদেশীক বাণিজ্যে ভালো লাভ আশা করা যায়। কুম্ভ রাশি (২১ জানুয়ারী-১৮ ফেব্রুয়ারী): চিকিৎসক ও ঔষধ বিক্রেতারা ভালো আয় করতে পারেন। পুলিশ প্রশাসনে কর্তব্য রতদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। আইনগত জটিলতার হাত থেকে রক্ষা পাবার সমূহ সম্ভাবনা দেখা যায়। বীমার বোনাস পেতে পারেন। দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে হলে সাবধানে চলাফেরা করুন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারী-২০ মার্চ): দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। জীবন সাথীর কোনো পরামর্শে আপনি লাভবান হতে পারেন। ব্যবসা বাণিজ্যে সুসময় ফিরে আসবে। ভালো লাভের আশা করতে পারেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিশেষ শুভ ফল আশা করতে পারেন। কোথাও বেড়াতে যাবার যোগ প্রবল।-
ইতিহাসে আজকের এই দিনে : ২৮ অক্টোবর , ২০১৬ পূর্ববর্তী

ইতিহাসে আজকের এই দিনে : ২৮ অক্টোবর , ২০১৬

বন্ধুমহলে কেমন আপনি? জেনে নিন কুইজে পরবর্তী

বন্ধুমহলে কেমন আপনি? জেনে নিন কুইজে

কমেন্ট