টাইট করে চুল বাঁধা কি ঠিক?

টাইট করে চুল বাঁধা কি ঠিক?

photo-1477627020 চুল বাঁধার ব্যাপারে সারা বিশ্বেই একটি বিষয় ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে—আঁটসাঁট করে বা টাইট করে চুল বাঁধা। টাইট করে চুল বাঁধা অনেক মেয়ের কাছে ফ্যাশনের অনুষঙ্গ। আবার অনেক মা তাঁদের মেয়েদের চুল খুব টাইট করে বেঁধে দেন। তাঁদের ধারণা, টাইট করে চুল বাঁধলে চুল লম্বা হয় না। চুল টাইট করে বাঁধার জন্য বিপত্তিও আছে। টাইট করে চুল বাঁধার কারণে গোড়া আলগা হয়ে চুল পড়ে যায়। আর এই চুল পড়ার প্রবণতা, যাঁদের মাথা তৈলাক্ত আর যাঁদের মাথায় খুশকি আছে, তাঁদের ক্ষেত্রে আরো বেশি। চুল টাইট করে বাঁধার কারণে চুল পড়ার এই রোগকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয়, ট্রাকশন অ্যালোপেশিয়া। আফ্রিকান ও এশিয়ানদের মধ্যে এ ধরনের চুল পড়া বেশি দেখা যায়। কারণ, এ দুই মহাদেশের মেয়েরাই টাইট করে চুল বাঁধতে পছন্দ করেন। দীর্ঘ সময় ধরে টাইট করে চুল বাঁধার কারণে মাথার সম্মুখভাগে টাক দেখা দিতে থাকে। কাজেই চুল বাঁধার আগে সতর্ক হোন। আগলা বাঁধনে চুল বাঁধুন। আলগা রাখুন খোঁপার বাঁধন। লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।-
সিভিতে লেখার জন্য যে ৯টি দক্ষতা আপানার দরকার পূর্ববর্তী

সিভিতে লেখার জন্য যে ৯টি দক্ষতা আপানার দরকার

ইতিহাসে আজকের এই দিনে : ২৮ অক্টোবর , ২০১৬ পরবর্তী

ইতিহাসে আজকের এই দিনে : ২৮ অক্টোবর , ২০১৬

কমেন্ট