দেশের বেসরকারি হাসপাতালগুলোর ওপর তীক্ষ্ণ নজরদারি করা হচ্ছে, কঠোর নির্দেশনা জারি স্বাস্থ্যমন্ত্রীর
আজকের রাশিফল : ০১ নভেম্বর , ২০১৬
রাসুল (সাঃ) বলেছেনঃ ‘যে ব্যক্তি কোনও জ্যোতিষীর কাছে গেলো ও তাকে কিছু জিজ্ঞেস করলো (ভবিষ্যৎ জানতে চাইলো) চল্লিশ দিন ও রাতের জন্য তার সালাত কবুল হবে না।’ [সহিহ মুসলিম, ভলিউম ৪. পৃষ্ঠা ১২১১. নং ৫৪৪০]
মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল) : চিকিৎসক ও ক্লিনিক ব্যবসায়ীরা ভালো আয় করবেন। ক্যামিক্যেল ব্যবসায়ী ও ঔষধ ব্যবসায়ীদের কোন প্রকার ঝামেলা দেখা দেবে। দূর্ঘটনা থেকে সতর্ক থাকতে হবে। আজ আইনগত জটিলতা থেকে রক্ষা পেতে পারেন। ঋণ সংক্রান্ত জটিলতার সমাধান হতে পারে।
বৃষ রাশি ( ২১ এপ্রিল- ২০ মে) : ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমনের যোগ রয়েছে। আমদানী রপ্তাণীকারকদের কাজের চাপ বৃদ্ধি পাবে। প্রবাসী বাংলাদেশীদের আজ দিনটি সম্ভাবনাময়। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট এজেন্টরা আজ কোন সুযোগ পেতে চলেছেন। ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। ভ্রমনের যোগ প্রবল।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : আপনার অনৈতিক কাজের জন্য সমালোচনার শিকার হতে পারেন। রাগ ও জেদের বশে কোন কাজ করতে গেলে ফল ভালো হবে না। কর্মস্থলে কোনো সহকর্মীর সাহায্য পেতে চলেছেন। কাজের লোকেদের উপর সজাগ দৃষ্টি রাখুন। বয়স্কদের অসুস্থ হয়ে পরার ভয় রয়েছে।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই) : প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে। বহুদিন পরে আজ দেখা সাক্ষাৎ হবার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য ও পড়াশোনা নিয়ে পিতা মাতা উদ্বিগ্ন থাকবেন। সৃজনশিল কাজ কর্ম ভালো যাবে।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট) : পারিবারিক কাজ কর্মে ব্যস্ত থাকতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজের সাথে জড়িতরা ভালো সুফল আশা করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। যানবাহন সংক্রান্ত বিষয়ে সাফল্য আশা করতে পারেন। শনির কারনে কোনো প্রত্যাশা পূরণে বাধা বিপত্তির সম্মূখীন হবেন।
কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর) : গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা আশানুরুপ সাফল্য পাবেন। নতুন অর্ডার পাওয়াতে কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ছোট ভাই এর বিদেশ যাত্রার জন্য ছুটোছুটি করতে হতে পারে। পত্র ও মেইল যোগে ভালো সংবাদ আশা করা যায়। সাংবাদিক ও ফটোগ্রাফাররা আজ ব্যস্ত থাকবেন। দূরের যাত্রা শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর) : খাদ্য দ্রব্য ও বেকারী ব্যবসায়ীরা ব্যস্ত থাকবেন। খুচরা বিক্রেতাদের আয় উন্নতি ভালো হবার সম্ভাবনা। সকালের দিকে বকেয়া টাকা আদায়ের প্রচেষ্টা জোরদার করুন। বাড়ীতে কোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। কাউকে কোনো প্রকার প্রতিশ্রুতি না দেওয়াই ভালো। সঞ্চয়ের যোগ বলবান।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর) : আজ দিনটি ব্যস্ততায় ভরপুর। গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে পরবেন। ব্যবসায়ীরা ব্যবসা সংক্রান্ত কোন বিষয়ে মিটিং করতে পারেন। মিটিং ফলপ্রসু হবার সম্ভাবনা। চাকরীজীবীদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। জীবন সাথীর জন্য কোনো সুদুর পরিকল্পনা করার যোগ রয়েছে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) : ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আমদানী রপ্তাণী ব্যবসায় উৎকোচ দিতে গিয়ে ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্টরা আশানুরুপ লাভ করতে ব্যর্থ হবেন। টিকিটের সংকটের কারনে কাষ্টমারদের সাথে মনমালিন্য হবার আশঙ্কা রয়েছে। অফিশের কাজে দূরে কোথাও বেড়াতে যাবার সম্ভাবনা প্রবল। আপনার ট্রাভেল ব্যাগ তৈরী করে রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী) : ঠিকাদারি ব্যবসায় নতুন কাজের জন্য ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর সহায়তায় কাজের অগ্রীম আদায় করা সহজ হবে।
ব্যবসায়ীরা ভালো লেনদেন করতে পারবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। টিনেজারদের হাতে আজ কিছু টাকা আসতে পারে। বড় ভাই-বোনের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী) : চাকরীজীবীদের কাজের চাপ কিছুটা কমে আসবে। বেকারদের পার্টটাইম জবের প্রচেষ্টা সফল হতে পারে। চাকুরেদের কাজে কোনো প্রকার ভুল ভ্রান্তি দেখা দিতে পারে। রাজনৈতিক কাজে সফলতা পেতে পারেন। পিতার পরামর্শ আপনার কাজে আসবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ) : বিদ্যার্থীদের ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যেতে পারে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাবার প্রচেষ্টা ফলপ্রসু হবে। প্রবাসে কর্মরত শ্রমিক ভাইদের কর্মস্থলে ফিরে যাবার সময় হতে পারে। ধর্মীয় ও আধ্যাতœীক কাজে অংশ নিতে পারেন। বৈদেশীক বাণিজ্যে লাভবান হবেন। আমদানি রপ্তাণী বাণিজ্য ভালো। -
কমেন্ট