অসুস্থ বন্ধু ও পরিবারের সদস্যদের সেবা করুন ৭ উপায়ে

অসুস্থ বন্ধু ও পরিবারের সদস্যদের সেবা করুন ৭ উপায়ে

1606067_ways_to_show_real_support_to_friends_and_family_battling_health_issues “আপনার যদি কিছু দরকার হয় তাহলে দয়াকরে আমাকে জানাবেন…” বন্ধু বা আপনজনদের কেউ অসুস্থ হলে আমাদের প্রায় সকলেই তাদেরকে একথা বলি। কিন্তু অসুস্থ লোকদের পক্ষে প্রায়ই নিজেদের দরকারের কথা জানানোটা একটু কঠিনই হয় বটে। সুতরাং যখন আপনার প্রিয়জনদের কেউ অসুস্থ্য বা জখম হবেন তখন আপনি নিজে থেকেই তাদের সহায়তা ও সেবা করতে পারেন এই ৭ উপায়ে: ১. পরিষ্কারকরণে সহযোগিতা রোগীর যত্ন বিষয়ক বেশ কয়েকজন বিশেষজ্ঞ বারবার এই পরামর্শ দিয়েছেন: পরিষ্কারকরণে সাহাজ্য করুন। আপনি নিজে বা কোনো ক্লিনার ডেকে অসুস্থ লোকদের পুরো ঘরটি পরিষ্কার করে দিন। আপনি চাইলে মাত্র একটি কক্ষও পরিষ্কার করতে পারেন। যেমন, রান্না ঘর। অথবা একটি ছোট কিন্তু গুরুত্বপুর্ণ দায়িত্বও নিতে পারেন। যেমন, নিয়মিত বর্জ্যগুলো বাইরে ফেলে দিয়ে আসা। এছাড়া ঘরের বাইরের কাজ করতে পারেন। যেমন রাস্তা পরিষ্কার করা, বাগান পরিষ্কার করা ইত্যাদি। আর একটা কথা মনে রাখবেন, লোকে নিজেদের ঘর নিজেরাই পরিষ্কার রাখতে না পারার কারণে বিব্রত বোধ করে। ফলে সহজ কোনো কাজ দিয়ে শুরু করুন এবং এরপর আস্তে আস্তে আরো ঘনিষ্ঠ কাজ করুন। যেমন কাপড়-চোপড় ধোওয়া। ২. কোনো কিছু উচ্চস্বরে পড়ে শোনান কাউকে শুধু বই বা ম্যাগাজিন এনে দিলেই চলবে না। বরং তাদেরকে উচ্চস্বরে কিছু পড়ে শোনালে আরো ভালো হবে। এতে অসুস্থ লোকরা নিজেদের শক্তি ব্যয় না করেই বেশ আনন্দ লাভে সক্ষম হবেন। আর আপনার উপস্থিতিও তাদের জন্য বেশ উপভোগ্য হয়ে উঠবে। ৩. খাবার দিয়ে সহায়তা করুন অসুস্থ কাউকে খাবার সরবরাহ করে সহায়তা করার মতো গুরুত্বপূর্ণ কাজ আর কিছুই হতে পারে না। লোটসা হেলপিং হ্যান্ডস, মিলবেবি, টেক দেম অ্যা মিল এর মতো জনপ্রিয় ওয়েবসাইট এবং অ্যাপসগুলো কাউকে খাবার সরবরাহ করে সহায়তা করার প্রক্রিয়া সমন্বয়ের বিষয়টিকে আরো সহজ করে তুলে ধরেছে। ৪. রোগীর ঘরের কোনো বাচ্চার লালন-পালনে সহায়তা করুন কোনো অসুস্থ বাবা-মা যখন নিজেদের মন মতো তাদের ছোট্ট কোনো শিশুর যত্ন নিতে না পারেন তখন এর চেয়ে মানসিকভাবে পীড়াদায়ক আর কিছু হতে পারে না। সুতরাং এ ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিলে এর চেয়ে বেশি উপকার আর কিছুতেই হতে পারে না। ৫. পোষা প্রাণিদের যত্ন নিন অসুস্থ লোকদের পোষা কুকুরটিকে একটু বাইরে হাঁটিয়ে নিয়ে আসা, পোষা প্রাণিদের খাবার সরবরাহ করা বা তাদের যত্নআত্মি করলে অনেক বড় সহযোগিতা করা হয়। ৬. আপনি কখন সহায়তা করতে পারবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট হন আপনি যখন কাউকে সহায়তা করার প্রস্তাব দেবেন তখন সুনির্দিষ্টভাবেই তা করুন। “আমি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত আপনাকে অমুক কাজটি করে দিতে পারব” এভাবে না বলে বরং বলুন, “আমি আপনাকে অমুক কাজটি যে কোনো সময় করে দিতে পারব”। কারণ অসুস্থ লোকেরা প্রায়ই অন্যদের সময় নষ্ট করার ব্যাপারে উদ্বেগ্ন থাকেন। ফলে তাদেরকে নির্দিষ্ট সময়সীমা বেধে দিলে তারা সেই টেনশন থেকে মুক্ত থাকেন। ৭. শুধু জিজ্ঞেস করার জন্যই জিজ্ঞেস করবেন না অসুস্থ লোককে কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে মনোভাব এবং আগ্রহের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর এ ক্ষেত্রে আপনাকে অবশ্যই আন্তরিক হতে হবে।
আমাদের কি মাখন থেকে দূরে থাকা উচিত? পূর্ববর্তী

আমাদের কি মাখন থেকে দূরে থাকা উচিত?

ক্যারিয়ারে উন্নতির জন্য ২০ টিপস জেনে রাখুন পরবর্তী

ক্যারিয়ারে উন্নতির জন্য ২০ টিপস জেনে রাখুন

কমেন্ট