সুস্থ শিশুর জন্য যে বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয়...

সুস্থ শিশুর জন্য যে বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয়...

170901baby_5 সুস্থ শিশুর জন্য কোন বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় এটি অনেকেরই মনে থাকে না। যদিও মায়ের স্বাস্থ্যের এ বিষয়টিকে অনেকেই কোনো গুরুত্ব দেন না। এ লেখায় তুলে ধরা হলো মায়ের স্বাস্থ্যের গুরুত্বের বিষয়টি। নবজাতক শিশুর সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মায়ের স্বাস্থ্য। আর এ বিষয়টিতে হেলাফেলা করলে নবজাতক শিশুর স্বাস্থ্য ভালো হবে না। আর মায়ের স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে শুধু সুস্থ-সবল শিশুর আশা করা দূরাশা ছাড়া কিছু নয়। সম্প্রতি এক গবেষণায় এ বিষয়টি নতুন করে প্রমাণিত হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, মাতৃগর্ভে শিশুর সুস্থ-সবলভাবে বেড়ে ওঠার পেছনে এর কোনো বিকল্প নেই। গবেষকরা বলেছেন, শিশুর সঠিক ওজন ও উচ্চতার জন্য মায়ের সুস্বাস্থ্যের কোনো বিকল্প নেই। এ কারণে গর্ভধারণের আগে থেকেই মাকে যথাযথ প্রস্তুতি নিতে হবে। তাকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে। উন্নয়নশীল দেশের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। বিশ্বের ১৩৭টি উন্নয়নশীল দেশে পরিচালিত জরিপে দেখা গেছে, প্রতি তিনজনে একজন শিশু মারাত্মক স্বাস্থ্যগত ও অন্যান্য সমস্যায় পতিত হয়। এক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোতে মায়েদের স্বাস্থ্যগত সমস্যার কারণে শিশুরও নানা ধরনের দুর্বলতা তৈরি হয় বলে মনে করছেন গবেষকরা। মায়েদের সুস্বাস্থ্যের অভাবে শিশুরও বৃদ্ধি কমে যায় এবং জন্ম থেকেই শিশুকে নানা ধরনের সমস্যার আবর্তে ঘুরপাক খেতে দেখা যায়। গবেষকরা বলছেন, গর্ভধারণের আগে থেকেই মায়ের পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে। এছাড়া গর্ভধারণকালে মায়ের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে যেন তার বৃদ্ধি কোনোভাবে ব্যাহত না হয়।
ইতিহাসে আজকের এই দিনে : ০৪ নভেম্বর , ২০১৬ পূর্ববর্তী

ইতিহাসে আজকের এই দিনে : ০৪ নভেম্বর , ২০১৬

৪ সেকেন্ডে পছন্দনীয় ব্যক্তি হওয়ার উপায় পরবর্তী

৪ সেকেন্ডে পছন্দনীয় ব্যক্তি হওয়ার উপায়

কমেন্ট