দেহের চর্বি কমাতে কার্যকর তেলের সন্ধান পেলেন গবেষকরা

দেহের চর্বি কমাতে কার্যকর তেলের সন্ধান পেলেন গবেষকরা

183532canola-oil-field ক্যানোলা অয়েলের নাম অনেকেই শুনেছেন। এটি সর্ষের তেলের মতোই একটি তেল। তবে এ তেলটি ঠিক সর্ষের তেল নয়। ক্যানোলা অয়েলের মাঝেই রয়েছে চর্বি কমানোর সে চাবিকাঠি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট। সম্প্রতি এক গবেষণায় ক্যানোলা অয়েলের উপকারিতার কথা জানা গেছে। গবেষকরা জানিয়েছেন, এ তেল সত্যিই আপনার দেহের চর্বি বিশেষ করে পেটের চর্বি কমাতে পারে। সর্ষের তেলের তীব্র ঝাঁঝালো গন্ধ থাকায় এ তেল ভোজ্য হিসেবে অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। তবে বীজের জিনে পরিবর্তন ঘটিয়ে কম ইরুসিক অ্যাসিড সম্পন্ন তেল বীজ উৎপাদন করা হয়েছে। এমন বীজকে বলা হয় র‍্যাপসিড। এর তেলকে বলা হয় ক্যানোলা। আর এ তেলেই রয়েছে সেই উপকারিতা। গবেষণাগারে ক্যানোলা তেল, জলপাই তেল ইত্যাদি নানা ধরনের উচ্চমানের তেল নিয়ে গবেষণা করা হয়। রান্নার পর সেসব তেল এবং বেঁচে যাওয়া তেলগুলো গবেষণাগারে পাঠানো হয়। সেখানে গবেষকরা তেলগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। এতে দেখা যায়, ক্যানোলা তেল খুব সামান্য অ্যালডিহাইড উৎপাদন করে। এর কারণ হলো এসব তেলে সম্পৃক্ত ও একক-অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ থাকে বেশি। উচ্চ তাপমাত্রাতেও এগুলোতে তেমন কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। সত্যি বলতে কি, সম্পৃক্ত তেলে অক্সিডেশন বিক্রিয়া হয় না বললেই চলে। অর্থাৎ এটি বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না। আর এ কারণে এটি স্বাস্থের জন্য ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ধূমপানে পরিবর্তিত হয় ডিএনএ, ভুগতে হয় সারা জীবন পূর্ববর্তী

ধূমপানে পরিবর্তিত হয় ডিএনএ, ভুগতে হয় সারা জীবন

সাত লক্ষণে বুঝে নিন আপনি একজন বিরক্তিকর ব্যক্তি পরবর্তী

সাত লক্ষণে বুঝে নিন আপনি একজন বিরক্তিকর ব্যক্তি

কমেন্ট