কন্যাসন্তান জন্ম দেয়ায় পুত্রবধূকে 'হোন্ডা সিটি' উপহার শাশুড়ির

কন্যাসন্তান জন্ম দেয়ায় পুত্রবধূকে 'হোন্ডা সিটি' উপহার শাশুড়ির

1478408493_0 ভারতীয় উপমহাদেশে এখনো কন্যা সন্তান জন্ম নেয়াকে অভিশাপ হিসেবে দেখা হয়। পুত্রসন্তান না হওয়ায় মাকে হত্যা, কখনো আবার কন্যাসন্তানকেই হত্যা করা হয়। মেয়ে জন্ম দেওয়ার 'অপরাধে' মায়েদের উপর অত্যাচারের ঘটনা প্রায়শই ঘটে। এই বাস্তবতায় মেয়ে জন্ম দেওয়ায় পুত্রবধূকে 'হোন্ডা সিটি' গাড়ি উপহার দিয়ে নজির গড়েছেন ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা প্রেমা দেবী। প্রেমা দেবী উত্তরপ্রদেশের স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী। অবসরের পর থেকে হামিরপুরে তার ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকেন। তিনি জানিয়েছেন, সব দিক থেকেই মেয়েরা ছেলেদের থেকে অনেক ভালো। নাতনি হওয়াতে তাই খুবই আনন্দিত তিনি। সূত্রের খবর, নাতনি হওয়ার খুশিতে পার্টিও দেন প্রেমা দেবী। পার্টিতেই তিনি ঘোষণা করেন যে, দীপাবলির আগে নাতনি হওয়ায় পুত্রবধূ খুশবুকে একটি 'হোন্ডা সিটি' গাড়ি উপহার দিতে চান। শাশুড়ির এই আচরণে খুশিতে কেঁদে ফেলেন খুশবু। প্রেমা দেবী জানান, ‘কন্যাসন্তানের ভ্রূণ নষ্ট করে দেওয়ার প্রবণতা তখনই কমতে পারে যখন পুত্রবধূদের মেয়ে হিসেবে দেখা হবে। তারাও কারোর সন্তান। এটা কখনও ভুলে যাওয়া উচিত নয়।' প্রেমা দেবীর ভাষ্য, ‘যদি পুত্রবধূদের প্রথম দিন থেকেই আমরা মেয়ে হিসেবে গ্রহণ করতে পারি তাহলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে।' খুশবু জানান, প্রেমা দেবীর মতো শাশুড়ি পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। তিনি জানান, সম্পর্ক দু’জনের উপর নির্ভর করে। তাই সমস্ত পুত্রবধূদেরও দায়িত্ব শাশুড়ির সঙ্গে নিজের মায়ের মতো ব্যবহার করা।-
যেসব খাবার রোমান্টিক করে তোলে আপনাকে পূর্ববর্তী

যেসব খাবার রোমান্টিক করে তোলে আপনাকে

আজকের এই দিনে : ০৬ নভেম্বর , ২০১৬ পরবর্তী

আজকের এই দিনে : ০৬ নভেম্বর , ২০১৬

কমেন্ট