টুইটারে ঘুরছে ২ হাজার রুপির নোট

টুইটারে ঘুরছে ২ হাজার রুপির নোট

1478494300 ভারতের বাজারে শিগগিরই আসছে ২ হাজার রুপির নোট। তার আগেই নতুন নোটের ছবি ফাঁস হয়ে গেছে টুইটারে। আর ফাঁস হওয়ার সাথে সাথেই তা ভাইরাল, মানে ক্ষুদে ব্লগ লেখার মাধ্যমটি জুড়ে ঘুরে বেড়াচ্ছে গোলাপি আভার ২ হাজার রুপির নোটের ছবি। বেশ কয়েক মাস আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে ২ হাজার রুপির নোট। তবে তার চেহারা বা ডিজাইন সম্বন্ধে কিছুই জানেন না নাগরিকরা। গত ২১ অক্টোবর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, মাইসোরের কারেন্সি প্রিন্টিং প্রেসে এই নোটগুলো ছাপার কাজ শুরু হয়েছে। এ নিয়ে ভারতীয় সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে ২ হাজার রুপির নোট নিয়ে ভারতের মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। তাই ফাঁস হওয়া এই নতুন নোটের ছবি আসল কি নকল তা জানার আগেই লাখ লাখ শেয়ারে ভাইরাল হয়ে গেছে তা। ইন্ডিয়ান এক্সপ্রেস ও রিপোর্টার টাইমস বলছে, গোলাপি ও সাদা রঙের মিশ্রণে তৈরি ওই নোটে রয়েছে ১০ রুপি ও ৫০ রুপির নোটের ছাঁচ। এই নোটে রয়েছে স্বচ্ছ ভারতের লোগো। তবে এটাই আসল ২ হাজার রুপির নোট কিনা সে সম্পর্কে কিছুই জানায়নি ভারতের রিজার্ভ ব্যাংক। এর আগে ১৯৩৮ সাল ও ১৯৫৪ সালে ১০ হাজার রুপির নোট চালুর ঘোষণা দেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি।-
ইতিহাসে আজকের এই দিনে : ০৭ নভেম্বর , ২০১৬ পূর্ববর্তী

ইতিহাসে আজকের এই দিনে : ০৭ নভেম্বর , ২০১৬

অলিভ ওয়েলের কিছু অনন্য ব্যবহার পরবর্তী

অলিভ ওয়েলের কিছু অনন্য ব্যবহার

কমেন্ট