আজকের রাশিফল : ০৭ নভেম্বর , ২০১৬

আজকের রাশিফল : ০৭ নভেম্বর , ২০১৬

101058rasi-fol-5_kalerkantho_pic-300x185-4-1 আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক, আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও নেপচুন। ৭ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর নেপচুনের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৭,১৬,২৫। আপনার শুভ বর্ণ: লাল ও বেগুণী। শুভ গ্রহ ও বার: সোম ও মঙ্গল । শুভ রত্ন: প্রবাল ও একুয়ামেরীন। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। ৭মী তিথি সকাল:৮:২৬ পর্যন্ত পরে ৮মী তিথি চলবে। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো দাতব্য কাজে ব্যস্ত থাকতে পারেন। অর্থনৈতিক অবস্থার কিছুটা পরিবর্তন আশা করা যায়। আজ কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। ব্যবসায়ীরা কোনো গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০মে):বৈদেশীক কাজে অগ্রগতি আশা করা যায়। পাওনা টাকা পয়সা আদায় করা কষ্টকর হয়ে পরবে। বিদ্যার্থীদের বিদেশ ভ্রমনের যোগ প্রবল। ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত হতে পারেন। জীবীকার জন্য দূর দেশ বা দূর জেলায় যেতে হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন):আজকের দিনটিতে একটু বাড়তি নিরাপত্ত নিয়ে চলুন। সেলিব্রেটিদের আক্রান্ত হবার আশঙ্কা প্রবল। স্বাভাবিক কাজে বাধা বিপত্তি দেখা দেবে। ঔষধ ব্যবসায়ীদের ভালো আয়ের যোগ দেখা যায়। প্রশাসনিক কর্মকর্তাদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ কোনো নিকটাত্মিয়কে দেখতে হাসপাতালে যাবেন। জুয়ায় আজ বিজয়ী হবার সম্ভাবনা প্রবল। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): লোহালক্কর ও যন্ত্রপাতির ব্যবসায় ভালো লাভ হতে পারে। ঠিকাদারদের বকেয়া বিল আদায়ে বেগ পেতে হবে। সময় মত বিল না পাওয়াতে ব্যবসায়ীরা আর্থিক সঙ্কটে পরতে পারেন। জীবন সাথীর সাথে অহেতুক ঝগড়া বিবাদ এমনকি হাতাহাতি পর্যন্ত হতে পারে। ব্যবসায় কোনো প্রকার আর্থিক অনিশ্চয়তায় পরবেন। সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): শরীর স্বাস্থ্য ভালো যাবে না। যাত্রাপথে কোনো প্রকার দূর্ঘটনা বা অস্ত্রাঘাতের আশঙ্কা রয়েছে। চাকরীজীবীরা কোনো বয়স্ক সহকর্মীর নিকট থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। বড়ীর কাজের লোকদের ওপর বেশী নির্ভর না করাই ভালো। দূর্ণাম ও বদনামের শিকার হতে পারেন। রাগ ও জেদ ক্ষতির কারন হবে। কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর): বিনোদন সাংবাদিকদের ব্যস্ততা বাড়বে। শিল্পীরা কোনো লাইভ প্রোগ্রামে অংশ নিতে পারেন। সন্তানের সাথে আজ কোনো দর্শনিয় স্থানে ঘুরতে যাবেন। অসুস্থ সন্তানের জন্য দুশ্চিন্তা দেখা দেবে। প্রেমের ক্ষেত্রে বহু দূর্ণাম বদনাম ও অপবাদ সইতে হবে। হটাৎ করে কারো সাথে বন্ধুত্য হয়ে যাবে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১অক্টোবর): পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। গৃহের জন্য কোনো আসবাব বা ইলেকট্রনিক্স ক্রয় করতে পারেন। চাকরীজীবীদের প্রত্যাশা পূরণের যোগ প্রবল। কর্মস্থলে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। আবাসন ব্যবসায়ীদের খরা কাটতে পারে। ভাড়াটিয়াদের নতুন ঘর দেখার উপযুক্ত দিন। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর-২০ নভেম্বর): বৈদেশিক বানিজ্যের সাথে জড়িতরা হটাৎ করে কোনো ভালো সংবাদ পাবেন। ঠিকাদারদের নতুন টেন্ডার লাভের সংবাদ আসতে পারে। প্রকাশক ও সাংবাদিকরা ব্যস্ত থাকবেন। ছোট ভাই-বোনের ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয়ে পরবেন। প্রতিবেশীর সাথে কোনো গুরুত্ব পূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। ধনু রাশি (২১ নভেম্বর-২০ ডিসেম্বর): বকেয়া বিল আদায়ের সম্ভাবনা। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। বেকারী ব্যবসায়ীদের উৎপাদনে কোনো ঝামেলা দেখা দিতে পারে। ডেইরি ব্যবসায় কিছু লোকসানের আশঙ্কা । খুচরা দোকানদারদের আয় উন্নতি ভালো হবে। আজ বেলা শেষে প্রিয়জনদের সাথে বাহিরে খেতে যাবার সম্ভাবনা প্রবল। মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারী): প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সেনা নৌ ও পুলিশ বিভাগে কর্মরতদের দিনটি ঝামেলাপূর্ণ। কোনো ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিতে পারেন। ব্যবসায়ীরা নতুন কোনো ব্যবসায় বিনিয়োগের চিন্তাভাবনা করবেন। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। বকেয়া বিল আদায়ের জন্য তাগাদা দিন। সরকারী চাকরীজীবীরা ব্যস্ত থাকবেন। কুম্ভ রাশি (২১ জানুয়ারী-১৮ ফেব্রুয়ারী): আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। দূরের যাত্রায় বাধা বিপত্তি ও দূর্ঘটনার ভয় রয়েছে। আইনগত জটিলতা বা ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে চলেছে। আপনার আইনজীবীর সাথে আলাপ করে নিন। ট্রান্সপোর্ট ব্যবসায় কিছু প্রশাসনিক হয়রানির আশঙ্কা প্রবল। চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাবে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারী-২০ মার্চ): ব্যবসায়ীরা আর্থিক অনিশ্চয়তায় ভুগবেন। টাকা পয়সা আদায়ে বহু বাধা দেখা দেবে। সিজেনাল ব্যবসায়ীরা কিছু লাভের আশা করতে পারেন। ওয়ার্কশপ বা ম্যেকানিকদের আয় বৃদ্ধির সম্ভাবনা। কারো সাথে বিলসংক্রান্ত বিরোধের জেড়ে বন্ধুর স্মরনাপন্ন হতে পারেন। বড় ভাই-বোনের গৃহে আগমনের সম্ভাবনা রয়েছে।-
যেসব শিশুর নিদ্রাহীনতা আছে তারাই অবসাদে আক্রান্ত হয় বেশি পূর্ববর্তী

যেসব শিশুর নিদ্রাহীনতা আছে তারাই অবসাদে আক্রান্ত হয় বেশি

ইতিহাসে আজকের এই দিনে : ০৭ নভেম্বর , ২০১৬ পরবর্তী

ইতিহাসে আজকের এই দিনে : ০৭ নভেম্বর , ২০১৬

কমেন্ট