আজকের রাশিফল : ০৯ নভেম্বর , ২০১৬

আজকের রাশিফল : ০৯ নভেম্বর , ২০১৬

101058rasi-fol-5_kalerkantho_pic-300x185-4-1 আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার উপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল। ৯ তারিখ জন্মগ্রহন করায় মঙ্গলের প্রভাব বেশী। আপনার জন্য শুভ সংখ্যা:- ৯,১৮,২৭। শুভ বর্ণঃ লাল। শুভ বার ও গ্রহ: মঙ্গল। শুভ রত্ন: রক্ত প্রবাল। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। ৯মী তিথি সকাল: ৭:৩১ পর্যন্ত ,পরে ১০মী তিথি চলবে। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):নতুন ব্যবসায়ীক লেনদেন ও চুক্তির জন্য দিনটি ভালো যাবে। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ লাভবান হতে পারেন। বকেয়া লেনদেনের টাকা আসার যোগ রয়েছে। কোনো বন্ধুর সাহায্যে আপনার নতুন কাজ পাবার যোগ বলবান। বিকেলে বন্ধুদের সাথে কোথাও আড্ডা দিতে পারেন। নতুন কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব হতে পারে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):আজ বেকারদের কর্মসংক্রান্ত পরীক্ষায় সফল হবার সম্ভাবনা। সামাজিক কাজে অংশ নিলে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। বেসরকারী চাকরীতে নতুন কোনো অফার পেতে পারেন। বৈদেশীক বানিজ্যের সাথে যুক্তদের কিছু ঝামেলা পোহাতে হবে। পিতার কর্মস্থলে আপনার চাকরীর কথাবার্তা চলতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন):আজ কোনো প্রভাবশালী ব্যক্তির আনুকূল্যে আপনার ভাগ্য উন্নতি হতে পারে। হটাৎ করে বিদেশ যাবার সুযোগ পেয়ে যেতে পারেন। বিদ্যার্থীদের বৃত্তি লাভের প্রচেষ্টা সফল হতে পারে। বিশ্ব-বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে যাবেন। বৈদেশীক বাণিজ্যে ভালো লাভ আশা করা যায়। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): চিকিৎসক ও ঔষধ বিক্রেতারা ভালো আয় করতে পারেন। পুলিশ প্রশাসনে কর্তব্য রতদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। আইনগত জটিলতার হাত থেকে রক্ষা পাবার সমূহ সম্ভাবনা দেখা যায়। বীমার বোনাস পেতে পারেন। দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে হলে সাবধানে চলাফেরা করুন। সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। জীবন সাথীর কোনো পরামর্শে আপনি লাভবান হতে পারেন। ব্যবসা বাণিজ্যে সুসময় ফিরে আসবে। ভালো লাভের আশা করতে পারেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিশেষ শুভ ফল আশা করতে পারেন। কোথাও বেড়াতে যাবার যোগ প্রবল। কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর): শরীর স্বাস্থ্য কিছুটা ভালো হয়ে উঠবে। আজ আপনার মনের জোর বৃদ্ধি পাবে। গোপন শত্রুরা আপনার পরাক্রম দেখে পালিয়ে যাবে। আপনার অধীনস্তরা আজ আপনাকে সমিহ করে চলতে বাধ্য। কোনো চুরি বা তহবিল তসরুপ এর সমাধান করতে পারবেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): বিদ্যার্থীরা পড়াশোনায় ব্যস্ত হতে পারেন। প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হবেন। কারো সহায়তায় শিল্পীরা নতুন কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ডিজাইনার ও চারুকলার শিল্পীরা ভালো আয় করতে পারবেন। প্রেম ও রোমান্সে কোনো প্রকার ঝামেলা দেখা দেবে। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর-২০ নভেম্বর): প্রত্যাশা পূরণ হতে পারে। আপনার আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। গৃহ জমি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে তা আজ মিটে যাবে। কোনো আত্মীয়র দ্বারা উপকৃত হবার যোগ প্রবল। মায়ের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। গৃহে কোন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। ধনু রাশি (২১ নভেম্বর-২০ ডিসেম্বর): ছোট ভাই-বোনের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হতে পারে। বৈদেশীক বাণিজ্যের সাথে জড়িতরা ভালো কোনো সংবাদ পেতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভালো সংবাদ পেতে পারেন। প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে দ্বন্দ হবার আশঙ্কা। মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারী): খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রসু হবার সম্ভাবনা। কারো সাথে ব্যবসায়ীক কথাবার্তা আলোচনা করার পূর্বে সে বিষয়ে ভালো ভাবে চিন্তা ভাবনা করে নিন। খাদ্য ও পানিয় বিক্রেতাদের ভালো লাভ হবার সম্ভাবনা। কুম্ভ রাশি (২১ জানুয়ারী-১৮ ফেব্রুয়ারী): কাজের চাপে অস্থির থাকবেন। চাকরীজীবীদের নতুন টার্গেট অনুযায়ী কাজ করতে হবে। ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। মানসিক অস্থিরতা কমে আসবে। কোন বন্ধু বা শুভাকাঙ্খীর কোনো পরমর্শ আপনার কাজে আসতে পারে। আর্থিক কিছু দুশ্চিন্তা থাকলেও তা শেষ বেলায় কেটে যেতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারী-২০ মার্চ): দৈনন্দিন ব্যয় ভার বহনে কিছুটা ক্লান্ত হয়ে পড়তে পারেন। বৈদেশীক কাজে আশানুরুপ অগ্রগতি না হওয়াতে আমদানী রপ্তাণী কারকগন হতাশ হবেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় বাধা বিপত্তি কমে আসবে। প্রবাসীদের দেশে ফিরে আশার যোগ প্রবল। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন।-
কমলার রস খাওয়ার উপকারগুলো জানেন তো? পূর্ববর্তী

কমলার রস খাওয়ার উপকারগুলো জানেন তো?

ইতিহাসে আজকের এই দিনে : ০৯ নভেম্বর , ২০১৬ পরবর্তী

ইতিহাসে আজকের এই দিনে : ০৯ নভেম্বর , ২০১৬

কমেন্ট