আজকের এই দিনে : ১০ নভেম্বর , ২০১৬

আজকের এই দিনে : ১০ নভেম্বর , ২০১৬

757646 ১২৮২ : আহলে বাইতের ইমাম হযরত আলী ইবনে মূসা রেযা (আ) মদিনায় জন্মগ্রহণ করেন। ১৪৮৩ : জার্মান ধর্মতত্ত্ববিদ ও প্রটেস্ট্যান্ট ধর্ম সংস্কারক মার্টিন লুথার-এর জন্মদিন। ১৪৯৩ : পর্তুগিজ পরিব্রাজক ক্রিস্টোফার কলম্বাস নিজের দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন। ১৬৯৮ : কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৭৯৯ : ফ্রান্সে সংঘটিত হয় ব্রুমার অভ্যুত্থান। ১৮৪৮ : ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম। ১৮৯১ : ফরাসি কবি জ্যাঁ আর্তুর র‌্যাবোর অকালমৃত্যু। ১৯০৮ : ব্রিটিশবিরোধী বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি। ১৯৩৮ : আধুনিক তুরস্কের জনক ও স্থপতি কামাল আতাতুর্ক (মোস্তফা কামাল পাশা) এর মৃত্যু। ১৯৫৪ : প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক জয় গোস্বামীর জন্মদিন। ১৯৬৪ : তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব মনোনীত হন ব্রেজনেভ । ১৯৮২ : পৃথিবী থেকে ১৯১০ সালের পর হ্যালির ধূমকেতু দর্শন। ১৯৮৩ : সংগীতশিল্পী, বেহালা ও বংশীবাদক আ. ক. ম. মুজতবার মৃত্যুবরণ। ১৯৮৫ : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আফতাব আহমেদ জন্মগ্রহন করেন। ১৯৮৬ : বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী গ্রহণের মধ্য দিয়ে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয়। ১৯৮৭ : সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে বুক পিঠে স্লোগান লেখা নূর হোসেন শহীদ হন। ১৯৮৯ : পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয়। ১৯৯১ : আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে একুশে বছর নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের প্রত্যাবর্তন। প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রতিপক্ষ ভারত। স্থান ইডেন গার্ডেন্স। ২০০৮ : পৃথিবী ছাড়ার ৫ মাস পর নাসার মঙ্গলগ্রহ মিশনে পাঠানো ‘ফনিক্স’ যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সমাপ্ত ঘোষণা হয় মিশনের। -
আজকের রাশিফল : ১০ নভেম্বর , ২০১৬ পূর্ববর্তী

আজকের রাশিফল : ১০ নভেম্বর , ২০১৬

কমলার রস খাওয়ার উপকারগুলো জানেন তো? পরবর্তী

কমলার রস খাওয়ার উপকারগুলো জানেন তো?

কমেন্ট