ভিটামিন ডির ঘাটতিতে শ্বাসকষ্টের ঝুঁকি উঁচুতে

ভিটামিন ডির ঘাটতিতে শ্বাসকষ্টের ঝুঁকি উঁচুতে

154640low_vitamin_d_linked_with_higher_asthma_risk নতুন একটি গবেষণায় দেখা গেছে, যাদের দেহে ভিটামিন ডির ঘাটতি রয়েছে তার উচ্চহারে শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। গবেষণায় ১৮ থেকে ৭৯ বছর বয়সী ২৫ হাজার প্রাপ্ত বয়স্ক মানুষ আর ৬ থেকে ১৭ বছর বয়সী ৯ হাজার ৭০০ শিশুর সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য জরিপে এই তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা গেছে, শিশুদের ৬৮% আর প্রাপ্তবয়স্কদের ৭০% মানুষের দেহে ভিটামিন ডির ঘাটতি রয়েছে। সাধারণত স্বাস্থ্যবান একজন মানুষের দেহে প্রতি মিলিমিটারে ৩০ ন্যানোগ্রাম ভিটামিন ডি থাকে। গবেষণায় দেখা গেছে, যে শিশুরা ভিটামিন ডির ঘাটতিতে ভুগছেন তাদের শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১.৩৫ বার বেশি, যাদের ভিটামিন ডির ঘাটতি নেই তাদের তুলনায়। ভিটামিন ডির ঘাটতিতে আক্রান্ত প্রাপ্তবয়স্ক মানুষদের মাঝেও শ্বাস কষ্ট দেখা গেছে। তবে ভিটামিন ডির ঘাটতির সঙ্গে শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার যোগসূত্রিতার সঠিক কারণটি কী তা জানা যায়নি। তবে গবেষকদের ধারণা ভিটামিন ডির ঘাটতির ফলে দেহে প্রদাহের মাত্রা কমে আসে। এছাড়া এও সম্ভব যে, ভিটামিন ডি দেহে শ্বাসকষ্টের ওষুধের প্রতি লোকের প্রতিক্রিয়াকে আরো উন্নত করে। এর আগের বেশ কিছু গবেষণায়ও ভিটামিন ডির ঘাটতির সঙ্গে শ্বাস কষ্টের যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। উদারহণত গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর মা গর্ভধারণকালীন সময়ে উচ্চ পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করেছেন তাদের শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। অন্য গবেষণায় দেখা গেছে, শ্বাসকষ্টে আক্রান্ত যেসব শিশুর দেহে ভিটামিন ডির হার কম তাদের রোগের লক্ষণ অনেক বেশি তীব্র। তবে ভিটামিন ডি সম্পূরক হিসেবে গ্রহণ করে শ্বাসকষ্টের চিকিৎসা করানো সম্ভব কিনা তা নির্ধারণ করতে হলে আরো গবেষণার দরাকার আছে।
১৫ বছর বয়সে মাস্টার্স পূর্ববর্তী

১৫ বছর বয়সে মাস্টার্স

আজকের রাশিফল : ১০ নভেম্বর , ২০১৬ পরবর্তী

আজকের রাশিফল : ১০ নভেম্বর , ২০১৬

কমেন্ট