সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আজকের রাশিফল : ১১ নভেম্বর , ২০১৬
আজ ২৭ কার্তিক ১৪২৩ বঙ্গাব্দ এবং ১০ সফর ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ:চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা:২ও ৯। শুভ বার:সোম ও মঙ্গল। শুভ রত্ন:মুক্তা ও রক্তপ্রবাল।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। পুরনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক কাজ-কর্মে জড়াতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজ-কর্মে ভাগ্যের সহায়তা আশা করতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। কোনো সত্ মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়ীক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগ সতর্কতা অবলম্বন করুন। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তি সম্ভাবনা আছে। কোনো সামাজিক সংকট উদ্ভব হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য সময় ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। প্রণয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজ-কর্মে অগ্রগতি আশা করা যায়। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আবেগসংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। প্রণয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাশ-দ্রব্য কেনাকাটা হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। কাজ-কর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। পরিবেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। গলাসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পোশাক-পরিচ্ছদের ব্যাপারে বিশেষ কোনো রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে। রোমান্স ও বিনোদন শুভ। -
কমেন্ট