আজকের রাশিফল : ১২ নভেম্বর , ২০১৬

আজকের রাশিফল : ১২ নভেম্বর , ২০১৬

101058rasi-fol-5_kalerkantho_pic-300x185-4-1 আজ ২৮ কার্তিক ১৪২৩ বঙ্গাব্দ এবং ১১ সফর ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। ‏‏আজ সূর্যোদয় ৬-১১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ:বৃহস্পতি, মঙ্গল। আপনার শুভ সংখ্যা:৩। শুভ বার: বৃহস্পতি, মঙ্গল । শুভ রত্ন:পোখরাজ, রক্তপ্রবাল। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃকত্ততা বৃদ্ধি পাবে। মিথুন রাশি (২১ মে- ২০ জুন) সামাজিক কাজ-কর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। কাজ-কর্মে ভাগ্যের সহযোগিতা পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ দেখা দিতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) যৌথ ও অংশিদারী কারবারে সুফল পাবেন। অংশিদারী ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পারিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। প্রেম ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রু পক্ষের তত্পরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। সীমালঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। চাকরিজীবীদের কর্মস্থলে কোনো ধরনের ঝামেলা হতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। মনের কথা মনের মানুষের কাছে স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় মন বসাতে পারবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। বাড়ীতে অতিথি সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রবিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা জোড়দার করুন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। রোমান্স ও বিনোদন শুভ। [রাশিফল মানা ইসলামে হারাম] রাসুল (সাঃ) বলেছেনঃ ‘যে ব্যক্তি কোনও জ্যোতিষীর কাছে গেলো ও তাকে কিছু জিজ্ঞেস করলো (ভবিষ্যৎ জানতে চাইলো) চল্লিশ দিন ও রাতের জন্য তার সালাত কবুল হবে না।’ [সহিহ মুসলিম, ভলিউম ৪. পৃষ্ঠা ১২১১. নং ৫৪৪০] -
দাউদ ইব্রাহিমের ৫০ হাজার কোটি টাকার লোকসান পূর্ববর্তী

দাউদ ইব্রাহিমের ৫০ হাজার কোটি টাকার লোকসান

ইতিহাসে আজকের এই দিনে : ১২ নভেম্বর , ২০১৬ পরবর্তী

ইতিহাসে আজকের এই দিনে : ১২ নভেম্বর , ২০১৬

কমেন্ট