জীবনে বড় পরিবর্তন আসে পরিকল্পনায়, জাদুতে নয়

জীবনে বড় পরিবর্তন আসে পরিকল্পনায়, জাদুতে নয়

163135big-changr11 জীবনে বড় ধরনের পরিবর্তন সহজে আসে না। আসলে যদি এটা সহজ কাজ হতো, তবে আপনার তালিকায় থাকা পরিবর্তনগুলো সহজেই ঘটে যেতো। কিন্তু তখন আপনি এগুলো হয়তো করতে চাইতেন না। তাই বলে করার পথে এগোতে সমস্যা কোথায়? পরিবর্তন যেকোনো বিষয়ে আসতে পারে। অর্থ, পরিবার, ভীতি থেকে বেরিয়ে আসা বা আটকে যাওয়া থেকে বের হওয়া ইত্যাদি। বড় পরিবর্তনের জন্য এগিয়ে যাওয়া মানুষ খেয়াল করলে অনেক চোখে পড়বে। এসব পরিবর্তনকে জাদুকরী বলে মনে করার কোনো কারণ নেই। আসলে এটা কঠিন সিদ্ধান্তের বিষয় যা করে নিতে হবে। গুটিকয়েক মানুষের জন্য বড় পরিবর্তন জাদুর মতো ঘটে যেতে পারে। কিন্তু অধিকাংশ সময় এটা বাস্তবতা। এতে কোনো জাদু নেই। বাস্তবে বছরের পর বছরের পরিকল্পনা ও চেষ্টায় আসে বড় পরিবর্তন। তারপরও সব পরিকল্পনামাফিক ঘটে না। তাই সব ধরনের পরিস্থিতি মেনে নিয়েই কাজ করতে হয়। প্রথমেই জীবনে অনিশ্চয়তাগুলো মেনে নিতে হবে। আমরা জানি না, পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে চলেছে। যদি সন্দেহ থাকে মনে, তবে ১০ বছর আগে ফিরে যান। দেখবেন, আজ যে এ অবস্থানে আছেন তা এত আগে কখনো ভাবেননি হয়তো। দ্বিতীয়ত, সম্ভাবনাগুলো চিহ্নিত করতে হবে। অনেক সময় আসে, আমরা কিছু না কিছু করার পরিকল্পনা করে থাকি। বহু মস্তিষ্কে ঝড়ের মাধ্যমে কিছু করার পথ খুঁজি। এর মাধ্যমে নতুন নতুন আইডিয়া বের করতে হবে। এক পর্যায়ে এসে বাধাগুলো নিজের অস্তিত্বের জানান দিতে থাকে। অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে অর্থহীন মনে হবে। যেমন পয়সাকে অনেক সময়ই অপ্রয়োজনীয় বলেই মনে হবে। তাই পরবর্তিতে আমরা উপায় খুঁজতে থাকি। বিভিন্ন ধরনের উপায়ের মধ্যে তুলনা করতে থাকি। অভিজ্ঞদের জিজ্ঞাসা করি, তারা কোন ধরনের পরিস্থিতি কিভাবে সামাল দেন? মনে হতে পারে, যা চাইছেন তা করার সময় এখনো আসেনি বা পরিকল্পনা বদলাতে হবে। আপনি বিভিন্ন বাধার সম্মুখীন হবেন। এদের সামাল দিতে চিন্তা ও পদ্ধতি বদলাতে হবে। অবশেষে পথের দিশা মেলে। তখন নতুনভাবে শুরু করতে হয়। অবশ্য ভুলভাবে শুরু করছেন কিনা সে বিষয়ে সাবধান থাকতে হবে। জীবনের অতীতের নানা পরিবর্তন ও বিষয় নিয়ে চিন্তা করতে হবে। সবার গল্প শুনতে হবে। পরিশ্রমের প্রস্তুতি রাখতে হবে। তবে বড় পরিবর্তনের আগে চিন্তা করে নেবেন যে, আদৌ তার প্রয়োজন রয়েছে কিনা। কারণ বড় পরিবর্তনের পেছনে প্রয়োজন দরকার। তাহলে বড় পরিবর্তন আসলে তা উপভোগ্য হবে। আসবে সত্যিকার সুখ। মনে রাখবেন, জীবনে কোনো পরিবর্তন না আসার চিন্তাও কিন্তু খারাপ নয়। আবার পরিবর্তন আনাটাও খারাপ কিছু নয়।
আত্মবিশ্বাসী না হয়েও আত্মবিশ্বাসের জানান দিন ৮ উপায়ে পূর্ববর্তী

আত্মবিশ্বাসী না হয়েও আত্মবিশ্বাসের জানান দিন ৮ উপায়ে

৭ কারণে একা থাকাই সবচেয়ে ভালো পরবর্তী

৭ কারণে একা থাকাই সবচেয়ে ভালো

কমেন্ট