সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আত্মবিশ্বাসী না হয়েও আত্মবিশ্বাসের জানান দিন ৮ উপায়ে
ক্যারিয়ারে সফলতার জন্য আত্মবিশ্বাস অতি জরুরি বিষয়। গবেষণায় বলা হয়, যারা প্রতিযোগীদের চেয়ে বেশি আত্মবিশ্বাস দেখান তারা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠেন। তারা অনেক বেশি প্রভাবশালী হয়ে ওঠেন। তবে কিছু পরিস্থিতিতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে মানুষ। যেমন- অনেক দর্শকের সামনে প্রেজেন্টেশনের মঞ্চে ওঠা। তবে এমন কিছু কাজ আছে যার মধ্যে অন্যের চোখে আত্মবিশ্বাসী দেখাতে পারেন আপনি। এ নিয়ে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
১. চোখে চোখ রাখুন : যখন কারো সঙ্গে কথা বলছেন তখন তার চোখে চোখ রাখুন। তার মুখে আশপাশে তাকাবেন না। তার দিকেই মনোযোগ দিন। এমন ভঙ্গী করুন যেন তিনি আপনার কাছে গুরুত্বপূর্ণ মানুষ।
২. আন্তরিকতার সঙ্গে করমর্দন : হ্যান্ডশেকের মাধ্যমে বন্ধুত্ব প্রকাশ করা হয়। তবে আন্তরিক করমর্দনের বৈশিষ্ট্য রয়েছে। কারো সঙ্গে প্রথম পরিচয়ের সময় হালকা চাপে হাত ঝাঁকুনি দিন। মুখে 'হ্যালো' বলতে পারেন।
৩. আলতোভাবে কাঁধে হাত : আত্মবিশ্বাসের সঙ্গে কারো প্রতি উষ্ণতা প্রদর্শনের জন্য তার কাঁধে আলতো করে হাত রাখতে পারেন। সঠিকভাবে, সঠিক সময়ে কাজটি করতে পারলে আপনি অন্যের কাছে পছন্দনীয় হয়ে উঠবেন। এতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরো গভীর হয়ে ওঠে। তবে অনেকের ক্ষেত্রে বিষয়টি সাহসীপূর্ণ হয়ে ওঠে। মনে রাখবেন, সম্পর্কটা একটু ভালো হলে তবেই কাজটি করতে পারেন।
৪. সটান দাঁড়িয়ে থাকুন : কয়েকজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বললে পিঠটান করে দাঁড়ি থাকুন। কোথাও হেলান বা ভর দিয়ে দাঁড়াবেন না। এভাবে দাঁড়ানোর ভঙ্গীতে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।
৫. দুই পা মাটিতে রাখুন : মানুষের মাঝে বা একজনের সঙ্গে কথা বলার সময় দুই পা মাটিতে রাখুন। পায়ের ওপর পা তুলে রাখবেন না। এতে অস্থিরতা প্রকাশ পায়।
৬. দুই হাত ছড়িয়ে কথা বলুন : দুই হাত দুই দিকে যত ছড়াবেন, আপনাকে তত বেশি আত্মবিশ্বাসী মনে হবে। কথা বলার সময় এই ঢংটি বেশ প্রভাব ছড়ায়। নিজেকে বড় করে তুলতে দুই হাত দুই দিকে ছড়িয়ে কথা বলুন। তবে খুব বেশি বা খুব দ্রুততার সঙ্গে কাটি করতে যাবেন না।
৭. হাত ঢালের মতো ব্যবহার করবেন না : অনেকে নিজের অজান্তে দুই এমনভাবে ব্যবহার করেন যেন তিনি আত্মরক্ষা করতে চাইছেন। এমন ঢালের মতো হাত ব্যবহার করবেন না। দুই হাত একটার পাঞ্জার ওপর অপরটির পাঞ্জা দিয়ে পেটের নিচে রাখা এমন ভাবই প্রকাশ করে। এতে অন্যের কাছে মনে হবে, আপনি কোনো কারণে চিন্তিত বা অস্বস্তিতে রয়েছেন।
৮. টেবিলে বসা : পরিবেশ বুঝে কাজটি করতে হবে। তবে পরিচিতদের মিটিংয়ের সময় টেবিলে বসলে সবার নজর আপনার দিকেই যাবে। বসার এই পদ্ধতিতে আত্মবিশ্বাস ফুটিয়ে তোলা যায়। বিশেষ করে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ বসার এই ঢংকে দারুণ আত্মবিশ্বাসী বলে মনে করেন।
কমেন্ট