ভ্রমণকে আরামদায়ক করতে...

ভ্রমণকে আরামদায়ক করতে...

181823Family-Holiday-Travel-Insur অন্য কোনো শহরে যাচ্ছেন বা দেশের বাইরে। কিংবা কোনো আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন কয়েক দিনের জন্য বেড়াতে। পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাড়তি প্রস্তুতি থাকতে হবে। তা ছাড়া কিছু কৌশল রয়েছে যা আপনার ভ্রমণকে সহজ করে দেবে। বিশেষ করে সঙ্গে যদি বাচ্চা থাকে তো এলোমেলো বের হয়ে গেলে ব্যাপক পেরেশানিতে পড়তে হবে। ধরুণ ৮ দিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছেন। এখানে জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ। ১. তালিকা করুন ভ্রমণে যারা যারা যাচ্ছেন তাদের এবং নিজের ঠিক কী কী লাগবে তার একটা পরিপূর্ণ তালিকা প্রস্তুত করুন। আগে থেকেই এই তালিকা করে বার বার দেখে নিন। চূড়ান্ত তালিকায় দেখবেন যেন অপ্রয়োজনীয় জিনিস না থাকে। ২. আবহাওয়া বুঝে নিন বাচ্চা বা অন্য কেউ যেন আবহাওয়ার কারণে অসুস্থ না হয়ে যায় সেদিকে দৃষ্টি দিতে হবে। যদি সেখানে শীত থাকে, তবে গরম কাপড় নিয়ে যাবেন। আর আবহাওয়া গরম হলে আরামদায়ক পোশাক বাছাই করতে হবে। যেখানে যাচ্ছেন সেখানকার বর্তমান আবহাওয়ার খবর নেওয়া অতি জরুরি বিষয়। ৩. গেজেট বেশি নয় নতুন স্থান মানেই নতুন অভিজ্ঞতা। সেখানে অভিযান চালাতে থাকুন। স্মার্টফোন বা ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকবেন না। ঘোরাঘুরি বা নতুন স্থান বের করার কাজে যদি কোনো গেজেট দরকার হয় তো নিয়ে নিন। এ ছাড়া বাড়তি গেজেট নেওয়ার দরকার নেই। ৪. পূর্ব প্রস্তুতি সকালে বের হলে আগের দিন রাতে অবশ্যই সব গুছিয়ে দরজার সামনে রেখে দিন। একেবারে তালিকা ধরে সব জিনিস আগেই গুছিয়ে রাখতে হবে। তাহলে ভ্রমণের শুরুটা শান্তিময় হবে। ৫. অসুখের জন্য বের হলে কিছু শারীরিক সমস্যা দেখা দিতেই পারে। বাচ্চাটির এয়ার সিকনেস দেখা দিতেই পারে। আপনারও ডাস্ট এলার্জি থাকতে পারে। এর জন্য কিছু অ্যান্টি-নসা চিকিৎসার ওষুধপত্র নিয়ে নিন। ৬. বড় লাগেজের ক্ষেত্রে যদি বড় সাইজের ব্যাগ ও লাগজ থাকে এবং সুযোগ থাকে, তবে এগুলো আগেই যথাস্থানে পাঠিয়ে দিন। সঙ্গে করে ছোট ছোট ব্যাগ নেবেন। এতে ভ্রমণ অনেক আরামদায়ক হবে। লাগেজ টানাটানির ঝক্কি পোহাতে হবে না। ৭. বাইরেও বাড়ির আমেজ সাধারণত শিশুদের এমনটা দেখা যায়। বাইরে নতুন কোথাও গেলেই শিশুরা অসুস্থ হয়ে পড়ে। নতুন পরিবেশে হয়তো তাদের ঘুম আসে না। তাই বাড়ি থেকে ওর ব্যবহৃত একটি বালিশ বা চাদর বা কম্বল নিয়ে নিন। এতে বাচ্চা অনেক স্বাচ্ছন্দবোধ করবে। সূত্র: হাফিংটন পোস্ট
আজকের রাশিফল : ০৯ মার্চ , ২০১৭ পূর্ববর্তী

আজকের রাশিফল : ০৯ মার্চ , ২০১৭

আজকের এই দিনে : ০৮ মার্চ, ২০১৭ পরবর্তী

আজকের এই দিনে : ০৮ মার্চ, ২০১৭

কমেন্ট