টানা বর্ষণে ফের জলাবদ্ধ চট্টগ্রাম নগরী, ৭ উপজেলায় বন্যার অবনতি
আজকের রাশিফল : ১২ মার্চ , ২০১৭
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। পরীক্ষার্থীদের পরীক্ষা আশানুরুপ নাও হতে পারে। পড়াশোনায় অমনোযোগীতা দেখা দেবে। আপনার কোনো গোপন প্রণয়ের খবর সকলে জেনে যেতে পারে। সৃজনশীল কাজে বাধা বিপত্তি অব্যহত থাকবে। প্রেমে অনাকাঙ্খীত পরিস্থিতির উদ্ভব হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):ব্যবসায়ীক প্রয়োজনে দূরে কোথাও যেতে পারেন। প্রত্যাশা পূরণের সম্ভাবনা রয়েছে। বৈদেশীক কাজে বাধা বিপত্তি কেটে যাবে। আপনার প্রবাস জীবনের জন্য কোনো পরীক্ষা আপনার অনুকূলে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আশা করা যায়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ডেভলপার কোম্পানিদের কোনো ফ্লাট বিক্রয় হতে চলেছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন): আজ প্রকাশকদের দিনটি ঝামেলা পূর্ণ। ব্যবসায়ীক কাজে ঝামেলার সম্মূখীন হতে পারেন। প্রতিবেশীর সাথে কোনো কারনে বিবাদে জড়িয়ে পরতে পারেন। পোশাক শ্রমিকদের মধ্যে কোনো প্রকার চাঁপা অসন্তোষ দেখা দেবে। ছোট ভাই বোনের দাম্পত্য ঝামেলা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। আজ আপনার বিদেশ সংক্রান্ত কাজ কর্ম শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): আপনার আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে। বৈদেশীক বানিজ্যের পেমেন্ট পেয়ে যাবেন। আর্থিক অস্থার উন্নতি আশা করা যায়। বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো বেচাকেনার যোগ। খাদ্য ও পোশাক ব্যবসায়ীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। বিকালের দিকে কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন।
সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): আজ আপনার রাগ ও জেদের উপর নিয়ন্ত্রন বজায় রাখুন। সরকারী চাকরীজীবীরা কোনো প্রকার ঝামেলার সম্মূখীন হতে পারেন। কাজে বারবার বাধা বিপত্তি দেখা দেবে। প্রশাসনিক ভাবে কোনো বাধার সম্মূখীন হবেন। ব্যবসায়ীক পরিবেশ ভালো যাবে না। জীবন সাথীর সাথে বিবাদের আশঙ্কা দেখা যায়। ব্যবসায় ক্ষতি হতে পারে।
কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর): আপনার বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কোনা কাজে অতিরিক্ত ব্যয় হওয়ার যোগ প্রবল। আমদানী রপ্তাণী ব্যবসায় ভালো আয় হতে পারে। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় হবে। বিদেশ থেকে কোনো পণ্যের অর্ডার পেতে পারেন। বিমানে কর্মরতদের দিনটি ঝামেলা পূর্ণ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): আপনার ব্যবসায়ীক কাজকর্মে নতুন গতি আসতে পারে। তবে বৈদেশীক বাণিজ্যেই সাফল্য পাবেন। ঠিকাদারী বা সাপ্লাই এর ব্যবসায় আয় বৃদ্ধির সুযোগ পাবেন। বাড়ীতে প্রবাসী বড় বোনের আগমনের সম্ভাবনা যথেষ্ট। কোনো বন্ধুর সাথে বৈদেশীক বাণিজ্যের জন্য বিদেশ যেতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর-২০ নভেম্বর): আজ সরকারী চাকরীতে বদলী বা কোনো মন্ত্রনালয় পরিবর্তন হবার আশঙ্কা প্রবল। বিদেশী প্রতিষ্ঠানে চাকরীর ইন্টারভিউ দিতে পারেন। বেসরকারী চাকরীজীবীদের ভ্রমন যোগ প্রবল। পদস্ত কর্মকর্তার সাথে ভালো ব্যবহার করুন। অকারনে কোনো প্রকার ঝামেলায় জড়াতে যাবেন না। আমদানী রপ্তাণী কারকদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ।
ধনু রাশি (২১ নভেম্বর-২০ ডিসেম্বর): বিদ্যার্থীদের ভ্রমনের যোগ প্রবল। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রচেষ্টা সফল হবে। জীবন সাথীর সাথে কোনো বিনোদোন ভ্রমনে বিদেশ যেতে পারেন। বৈদেশীক ব্যবসায় ভালো লাভ হবে। বিদেশ থেকে কোনো অর্ডার পাওয়ার যোগ প্রবল। আপনার আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি পাবে। কোনো ভিন্নধর্মাবলম্বী শিক্ষকের সাহায্য পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): মনে রাখতে হবে যে দিনটি আপনার জন্য অনুকূল নয়। কোনো ঝামেলা দেখা দিতে পারে। আইনগত জটিলতা নিয়ে চিন্তিত থাকবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জন্য মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। আজ বিমান বন্দর বা স্থল বন্দরে শুল্ক সংক্রান্ত কোন ঝামেলা দেখা দিতে পারে। কাষ্টমস বা গোয়েন্দ কর্মকর্তার দ্বারা হেনস্তার শিকার হতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): কুম্ভর জাতক জাতিকার জন্য দিনটি ভ্রমন কারক। অফিশের কাজে সারাদিন ছুঁটোছুঁটির মধ্যে থাকবেন। বিদেশ সংক্রান্ত ব্যবসায় ভালো আয় হতে পারে। বিশেষ করে ম্যান পাওয়ার ও এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। জীবন
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মানসিক অবস্থা খুব একটা ভালো যাবে না। নানামূখী বিষয়ে উদ্বিগ্ন থাকবেন। ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। বকেয়া টাকার জন্য পাওনাদারের তাগাদা পেতে পারেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় বড় রকমের ব্যয় যোগ রয়েছে। বিদেশ থেকে কোনো ভালো অর্থ আসার যোগ প্রবল। ব্যবসায়ীদের বৈদেশিক ভ্রমন সফল হতে পারে।
কমেন্ট