আজকের রাশিফল : ১৩ মার্চ , ২০১৭

আজকের রাশিফল : ১৩ মার্চ , ২০১৭

101058Rasi-fol-5_kalerkantho_pic-300x185-4-1 মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজ-কর্মে সুফল পেতে পারেন। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন) মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যে কোনো ধরনের উত্তেজনা পরিহার করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজ-কর্মে উত্সাহবোধ করবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। অধীন্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কাজ-কর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। শরীর মন ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যয়াধিক্য দেখা দিবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) বন্ধুদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সামাজিক কাজ-কর্মে সম্পৃক্ত হতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজ-কর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। কোনো সত্মানুষের উপদেশে উপকৃত হতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। দাম্পত্য ভুল বোঝাবুঝি অবসান হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
আজকের এই দিনে : ১৩ মার্চ, ২০১৭ পূর্ববর্তী

আজকের এই দিনে : ১৩ মার্চ, ২০১৭

পিসার সেই হেলে পড়া ভবনের রহস্য! পরবর্তী

পিসার সেই হেলে পড়া ভবনের রহস্য!

কমেন্ট