সুস্বাস্থ্যের জন্য ঘরেই বানান প্রোটিন পাউডার

সুস্বাস্থ্যের জন্য ঘরেই বানান প্রোটিন পাউডার

110147bodybuilder-protein-shake_0 সুস্থ থাকতে মানুষের দেহের প্রতি কিলোগ্রাম ওজনের জন্য দশমিক ৮ গ্রাম করে প্রতিদিন প্রোটিন খাওয়ার পরামর্শ দেয় স্বাস্থ্যবিজ্ঞান। কিন্তু এই পুষ্টি উপাদান খাবারের ভেতর থেকে খুঁজে বের করা কঠিন। এ ছাড়া কোন খাবার কতটুকু খেলে কী পরিমাণ প্রোটিন মিলবে—সেই গোলমেলে হিসাবই বা কে রাখে! এ ক্ষেত্রে হিসাবটা সহজ করে দিতে পারে প্রোটিন পাউডার। আপনি সহজেই এই পাউডার বানিয়ে ঘরে রাখতে পারেন। প্রতিদিনই খেতে পারেন। এখানে কয়েক ধরনের প্রোটিন পাউডারের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা— উদ্ভিজ্জ প্রোটিন স্পিরুলিনা এবং নিউট্রিশনাল ইস্টের একটি বা উভয়ই খেতে পারেন। যদি দুই টেবিল চামচ স্পিরুলিনা পাউডার খান, তবে আট গ্রাম প্রোটিন মিলবে। আর দ্বিতীয়টির তিন টেবিল চামচে মিলবে ১২ গ্রাম। বিচি বা দানা এখানে বেশ কিছু বিচি বা দানাজাতীয় খাবারের নাম দেওয়া হলো। এগুলো সবই গুঁড়ো করে রাখতে হবে। প্রতিটির যে পরিমাণ গুঁড়োর উল্লেখ করা আছে, তা গ্রহণ করলে ১২ গ্রাম প্রোটিন মিলবে। সূর্যমুখীর বিচি তিন টেবিল চামচ, তিসি তিন টেবিল চামচ, মিষ্টি কুমড়ার বিচি চার টেবিল চামচ এবং কুইনোয়া সেদ্ধ এক কাপ। মিশ্রণ হিসেবে অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এ তালিকায় রয়েছে আলমন্ড আধাকাপ, ক্যারোব বিন আধাকাপ এবং মাকা পাউডার এক কাপের চার ভাগের এক ভাগ। প্রতিটি খাবারের উল্লিখিত পরিমাণ গ্রহণ করলে ১২ গ্রাম প্রোটিন মিলবে। বাদাম প্রোটিনের দারুণ এক উৎস হলো বিভিন্ন ধরনের বাদাম। নাম ধরে যে পরিমাণ দেওয়া হলো, তা ৯ থেকে ১৪ গ্রাম পর্যন্ত প্রোটিন সরবরাহ করবে। চিনাবাদাম এক কাপের চার ভাগের এক ভাগ এবং সমপরিমাণ পেস্তা, আলমন্ড, কাজু, হাজেলনাট ও শুকনো নারকেল থেকে প্রতিদিন প্রোটিনের অভাব পূরণ করতে পারেন। মসলা মুখরোচক খাবারের জন্য মসলার বিকল্প নেই। মসলার ব্যবহারেও কিন্তু খাবারে বাড়তি প্রোটিন যোগ হয়। প্রতি ১০০ গ্রাম জিরা, রসুন, শুকনো ধনে পাতা ও শুকনো পুদিনা পাতায় যথাক্রমে ১৮ গ্রাম, ১৭ গ্রাম এবং বাকি দুটি থেকে তিন গ্রাম করে প্রোটিন পেতে পারেন। প্রোটিন পানীয় আমিষের গুঁড়ো এক গ্লাস পানি বা অন্য কোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে নিন। মজার প্রোটিন পেয়ে যাবেন।
মানসিক চাপ থেকে বাঁচতে প্রতিদিন সাত রকম ফল ও সবজি খান পূর্ববর্তী

মানসিক চাপ থেকে বাঁচতে প্রতিদিন সাত রকম ফল ও সবজি খান

অতিরিক্ত পানি পান ডেকে আনতে পারে ভয়ানক বিপদ! পরবর্তী

অতিরিক্ত পানি পান ডেকে আনতে পারে ভয়ানক বিপদ!

কমেন্ট