রেসিপি : মজাদার চিকেন কারি উইথ টমেটো

রেসিপি : মজাদার চিকেন কারি উইথ টমেটো

163506spicy-tomato-onion-chicken- টমেটো ও চিকেনের স্বাদে চিকেন কারি উইথ টমেটো পেস্ট বেশ মজাদার একটি রান্না। আর এটা তৈরি করাও খুব সহজ। যা যা লাগবে মুরগির মাংস (দেড় কেজি) বা ১ টি তেলঃ ১/২ কাপ টমেটো, টুকরা করা ১ টি পেঁয়াজ কুচি ১/৪ কাপ রসুন কুচি ১/২ টেবিল চামচ আদা কুচি ১/২ টেবিল চামচ শুকনা মরিচ কুচি ১/২ টেবিল চামচ টমেটো পিউরি ২ টেবিল চামচ চিনি ১ চা চামচ ধনেপাতা, কুচি দেড় টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী গুঁড়া মসলার জন্য ছোট এলাচ ২ টি দাড়চিনি দেড় টুকরা বড় এলাচ ১ টি লবঙ্গ ১ টি জায়ফল ১/৪ অংশ চা চামচ জয়ত্রি ১/২ চা চামচ বা ছোট টুকরা যেভাবে বানাবেন ১. মশলা আলাদা টেলে গুঁড়া করে একত্রে রাখুন। ২. মুরগির চামড়া ছাড়িয়ে নিন। হাড় থেকে মাংস ছাড়িয়ে ছোট টুকরা করুন। –তেলে পেঁয়াজ, রসুন ভেজে টমেটো টুকরা করে দিন। নাড়তে থাকুন। টমেটো নরম হলে আদা, মরিচ ও লবণ দিয়ে টমেটো পিউরি ও চিনি দিন। ২ মিনিট নেড়ে মাংস দিয়ে নেড়ে নেড়ে ভাজুন। ঢেকে রান্না করুন। মাঝে মাঝে নাড়ুন। পানি টেনে আসলে মাংস নেড়ে নেড়ে ভাজুন। ৩. মাংস সিদ্ধ এবং ভাজা হলে গুঁড়া মসলা এবং ধনেপাতা দিয়ে ২-৩ মিনিট ভেজে নামান। হয়ে গেছে আপনার মজাদার চিকেন কারি উইথ টমেটো। গরম গরম পরিবেশন করুন।
আজকের রাশিফল : ১৮ মার্চ, ২০১৭ পূর্ববর্তী

আজকের রাশিফল : ১৮ মার্চ, ২০১৭

আজকের রাশিফল : ১৭ মার্চ , ২০১৭ পরবর্তী

আজকের রাশিফল : ১৭ মার্চ , ২০১৭

কমেন্ট